ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চুল প্রতিস্থাপনের পরে হতে পারে যেসব সমস্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
প্রতীকী ছবি

চুল পড়া এখন শুধু সৌন্দর্যের বিষয় নয়, অনেকের জন্য এটি আত্মবিশ্বাসের সঙ্গেও জড়িত। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে চুল প্রতিস্থাপন (হেয়ার ট্রান্সপ্লান্ট) দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে এই অস্ত্রোপচারের পর কিছু শারীরিক ও মানসিক সমস্যার মুখোমুখি হতে পারেন রোগীরা, যা আগে থেকে জানা থাকলে দুশ্চিন্তা অনেকটাই কমে। নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো:

অস্থায়ী চুল পড়া:

চুল প্রতিস্থাপনের ২ থেকে ৮ সপ্তাহের মধ্যে অনেকেরই নতুন লাগানো চুল পড়ে যেতে দেখা যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় শক লস। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং সাধারণত ৩–৬ মাসের মধ্যে নতুন চুল গজাতে শুরু করে।

ফোলাভাব ও ব্যথা:

অপারেশনের পর কপাল, চোখের চারপাশ কিংবা মাথার ত্বকে হালকা থেকে মাঝারি ফোলাভাব দেখা দিতে পারে। সঙ্গে থাকতে পারে ব্যথা ও অস্বস্তি। চিকিৎসকের দেওয়া ওষুধ ও নির্দেশনা মানলে এসব সমস্যা কয়েক দিনের মধ্যেই কমে আসে।

চুলকানি ও খোস-পাঁচড়া হওয়া:

চুল প্রতিস্থাপনের পর মাথার ত্বকে ছোট ছোট স্ক্যাব বা খোস তৈরি হয়। এতে চুলকানি হওয়া খুব স্বাভাবিক। তবে খোস খোঁচানো বা জোর করে তুলে ফেললে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

সংক্রমণ ও রক্তপাতের ঝুঁকি:

যদিও বিরল, তবে অপারেশনের পর সংক্রমণ বা অতিরিক্ত রক্তপাত হতে পারে। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ঠিক না রাখলে বা ডাক্তারের পরামর্শ অমান্য করলে এই ঝুঁকি বাড়ে।

দাগ ও অসামঞ্জস্যপূর্ণ চুল গজানো:

স্ট্রিপ মেথড পদ্ধতিতে চুল প্রতিস্থাপন করলে মাথার পেছনে তুলনামূলক বড় দাগ থাকতে পারে। অন্যদিকে ফলিকুলার ইউনিট প্রতিস্থাপন পদ্ধতিতে ছোট ছোট দাগ দেখা যায়। কিছু ক্ষেত্রে চুল প্রত্যাশিত ঘনত্বে না গজানো বা সমানভাবে না বাড়ার অভিযোগও পাওয়া যায়।

কখন সতর্ক হবেন?

চিকিৎসকদের মতে, নিচের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি—

দীর্ঘদিন ফোলাভাব না কমা, জ্বর বা তীব্র ব্যথা, পুঁজ বা দুর্গন্ধ, হঠাৎ অতিরিক্ত চুল পড়া ইত্যাদি।


> চুল প্রতিস্থাপন সাধারণত নিরাপদ ও কার্যকর একটি পদ্ধতি। তবে অপারেশনের পর কিছু সাময়িক সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। সঠিক চিকিৎসক নির্বাচন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত ফলোআপ করলে এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
পাকিস্তানের এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্কেরই আছে মানসিক সমস্যা, বলছে গবেষণা
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
জেনে নিন পুরুষের ৩ গোপন রোগ ও চিকিৎসা
গ্রামীণ জনপদে বাড়ছে উচ্চ রক্তচাপ ও মানসিক সমস্যা