ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঘরোয়া উপায়ে চুলের জট ছাড়ান কলার খোসায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১১:৩৪ এএম
ছবি: সংগৃহীত

চুলের জট, রুক্ষতা আর প্রাণহীন ভাব দূর করতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু ঘরোয়া একটি সহজ উপাদান দিয়েই পাওয়া যেতে পারে কোমল ও মসৃণ চুল। আর সেটি হলো কলার খোসা।

কলার খোসায় রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট। এসব উপাদান চুলের গোড়া মজবুত করে, রুক্ষতা কমায় এবং চুলকে করে আরও মসৃণ ও ঝলমলে।

ব্যবহারের জন্য প্রথমে কলার খোসা ভালোভাবে শুকিয়ে গুঁড়া করে নিতে হবে। এরপর এর সঙ্গে টক দই ও সামান্য মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করা যায়।

আরও পড়ুন

এই প্যাক চুল ভেজা অবস্থায় গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একবার ব্যবহারেই চুলে পরিবর্তন দেখা দিতে পারে বলে জানান রূপচর্চা বিশেষজ্ঞরা।

নিয়মিত ব্যবহারে চুলের উজ্জ্বলতা বাড়ে, গোড়া শক্ত হয় এবং মাথার ত্বকও পরিষ্কার থাকে। পাশাপাশি রুক্ষ ও জটালো চুল ধীরে ধীরে হয়ে ওঠে নরম ও মসৃণ।

তাই ফেলে দেওয়া কলার খোসাই হতে পারে সুন্দর চুলের সহজ ঘরোয়া সমাধান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
আরও পড়ুন
কেরাটিন ছাড়াই ৩ পরিচর্যায় চুল করুন মসৃণ-ঝকঝকে 
হাতে সময় কম? এই সহজ উপায়ে ফিরবে চুলের জেল্লা
যত যত্নই নিন, একটা দৈর্ঘ্যের পর চুল আর বাড়ে না কেন? 
চুলে সাবান ব্যবহার করলে কী হয়