ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সর্দি-কাশিতে বন্ধ নাক খুলতে পারে ধনিয়া

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১২:১২ পিএম
ছবি: সংগৃহীত

অতিরিক্ত গরমের মৌসুমে অনেক সময় সর্দি-কাশি আর বন্ধ নাকের সমস্যায় ভোগেন অনেকে। অনেকেই নাক খুলতে নেজাল ড্রপ বা গরম পানির ভাপ নেন। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ঘরোয়া টোটকা ভাইরাল হয়েছে—ভাজা ধনিয়া বা ধনে বীজ কাপড়ে বেঁধে পুঁটলি বানিয়ে নাকের সামনে ধরলে নাকি বন্ধ নাক খুলে যায়।

এই দাবি কতটা সত্যি, তা নিয়ে আলোচনা চলছে।

ধনিয়া বীজে কী আছে

চিকিৎসকদের মতে, ধনিয়া বীজে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং প্রদাহ কমানোর উপাদান। এতে থাকা প্রাকৃতিক তেল বিশেষ করে লিনালুল নামের উপাদান শ্বাসনালির প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। এর ফলে কফ নরম হয়ে বের হতে সহজ হয় এবং শ্বাস নিতে কিছুটা আরাম পাওয়া যায়।

কীভাবে কাজ করতে পারে এই টোটকা

ধনিয়া বীজ গরম করলে এর ভেতরের প্রাকৃতিক তেল সক্রিয় হয়ে ওঠে। সেই ঘ্রাণ বা ভাপ শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শ্বাসনালির জমাট কফ কিছুটা শিথিল হতে পারে। এতে অস্থায়ীভাবে নাক বন্ধের সমস্যা কম অনুভূত হতে পারে।

আরও পড়ুন

তবে সব ক্ষেত্রে নয়

চিকিৎসকরা সতর্ক করছেন, এটি মূলত ঘরোয়া সহায়ক উপায় মাত্র। সাধারণ সর্দি-কাশিতে কিছুটা আরাম মিললেও গুরুতর শ্বাসকষ্ট বা দীর্ঘস্থায়ী সমস্যায় শুধু এই টোটকার ওপর নির্ভর করা ঠিক নয়। প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ভাইরাল হলেও সব ঘরোয়া টোটকাই যে সম্পূর্ণ সমাধান নয়, তা মনে রাখা জরুরি—বিশেষ করে শ্বাসপ্রশ্বাসের সমস্যার ক্ষেত্রে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
সর্দি-কাশি থেকে ডেঙ্গু, বর্ষায় শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত 
সর্দি-কাশিতে শিশুকে মধু খাওয়ান? আগে জানুন এই বিপদ
সর্দি-কাশি না নিউমোনিয়া, বুঝবেন যে লক্ষণে
সর্দি-কাশির ঘরোয়া উপশমে কালোজিরার ভূমিকা