ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

নতুন পোশাক কেনার আসক্তি কমাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:১৩ পিএম
নতুন পোশাক কেনার আসক্তি কমাবেন যেভাবে । ছবি: সংগৃহীত

কম দামে নতুন পোশাক কেনার অভ্যাস অনেকেরই রয়েছে। দ্রুত এবং সস্তায় কেনা এসব পোশাক অনেক সময় একবার বা অল্প কয়েকবার ব্যবহারের পরই ফেলে দেওয়া হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ‘ফাস্ট ফ্যাশন’ শুধু অর্থের অপচয় নয়, বরং পরিবেশ দূষণেরও বড় কারণ।

পরিবেশবিদদের মতে, এসব পোশাক উৎপাদনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, পানি দূষণ এবং বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হয়, যা পরিবেশের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে।

এই সমস্যা কমাতে টেকসই ফ্যাশন বিশেষজ্ঞরা কিছু কার্যকর পরামর্শ দিয়েছেন।

১. কম কেনাই সবচেয়ে ভালো

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হলো কম পোশাক কেনা। শুধুমাত্র বিশেষ অনুষ্ঠান বা আলাদা আলাদা প্রয়োজনের জন্য নতুন পোশাক কেনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

তারা বলছেন, আমাদের আলমারিতে থাকা পোশাকই অনেক সময় যথেষ্ট। নতুন কেনাকাটার আনন্দ সাময়িক হলেও পরে তা অসন্তুষ্টির কারণ হতে পারে।

আরও পড়ুন

২. সেকেন্ড হ্যান্ড পোশাক ব্যবহার

পুরোনো বা ব্যবহৃত পোশাক কেনাকে উৎসাহিত করছেন বিশেষজ্ঞরা। এতে নতুন উৎপাদনের চাপ কমে এবং পরিবেশও রক্ষা পায়।

অনলাইন অ্যাপ এবং চ্যারিটি শপের মাধ্যমে সহজেই ভালো মানের ব্যবহৃত পোশাক পাওয়া যায়, যা অনেক সময় নতুন পোশাকের চেয়ে বেশি বৈচিত্র্যময় হয়।

৩. প্রাকৃতিক উপাদান বেছে নেওয়া

বিশেষজ্ঞদের মতে, সিনথেটিক কাপড়ের ব্যবহার কমিয়ে তুলা, লিনেন বা প্রাকৃতিক তন্তুর পোশাক ব্যবহার করা উচিত।

এছাড়া ঠান্ডা পানিতে কাপড় ধোয়া এবং সঠিকভাবে যত্ন নেওয়া কাপড়কে দীর্ঘস্থায়ী করে তোলে। সিনথেটিক কাপড় ধোয়ার সময় বিশেষ ব্যাগ ব্যবহার করলে পরিবেশ দূষণ কিছুটা কমানো সম্ভব।

৪. কেনার আগে যাচাই করা

নতুন পোশাক কেনার আগে ব্র্যান্ড ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানা জরুরি। কোথায় এবং কীভাবে পোশাক তৈরি হয়েছে, তা যাচাই করলে ন্যায্য শ্রম ও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, সচেতন ভোক্তা হওয়াই পরিবর্তনের প্রথম ধাপ।

টেকসই ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, অপ্রয়োজনীয় কেনাকাটা কমানো এবং সচেতনভাবে পোশাক নির্বাচন করা শুধু ব্যক্তিগত সাশ্রয় নয়, বরং পরিবেশ রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্যসূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়ির টবেই ফলবে টাটকা রসুন, চাষের সহজ পদ্ধতি
রান্নায় রসুনের স্বাদ ও সুবাস পছন্দ করেন না—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
বাড়ির টবেই ফলবে টাটকা রসুন, চাষের সহজ পদ্ধতি
ওয়াশিং মেশিনে উঠছে না কলারের জেদি দাগ? কাজে দেবে এই কৌশল
শার্টের কলার এমন একটি অংশ, যেখানে ঘাম, ধুলা ও শরীরের তেল সবচেয়ে বেশি জমে।
ওয়াশিং মেশিনে উঠছে না কলারের জেদি দাগ? কাজে দেবে এই কৌশল
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সারগুলোর একটি স্তন ক্যান্সার।
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
সদ্যোজাত শিশু স্বাভাবিকভাবেই অনেক সময় ঘুমায়, খায় এবং আবার ঘুমিয়ে পড়ে।
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
আরও পড়ুন
চকচকে দেখে মাছ কিনছেন? ফর্মালিন আছে কি না বুঝবেন যেভাবে
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
অনলাইনে কেনাকাটায় শীর্ষে যে বিভাগ
ভাইরাল কোরবানির পশু কেনা কি ঠিক