ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ক্রিসপি ফিশ স্ট্রিপস বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত

বড় মাছের ভাজা কিংবা ভুনা তো নিয়মিতই খাওয়া হয়। এদিকে সাধারণ স্বাদের মাছ দিয়েও যে সুস্বাদু ও ব্যতিক্রমী সব পদ তৈরি করা যায়, সেকথা কি জানতেন? এই যেমন ধরুন ফিশ স্ট্রিপস। সুস্বাদু এই পদ খেতে আপনাকে রেস্টুরেন্টে ছুটে যেতে হবে না। বরং বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক ক্রিসপি ফিশ স্ট্রিপস তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

যেকোনো বড় মাছের টুকরা- ৮-১০টি

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

হলুদের গুঁড়া- আধা চা চামচ

মরিচের গুঁড়া- আধা চা চামচ

আরও পড়ুন

লবণ- স্বাদমতো

চিলি ফ্লেক্স- আধা চা চামচ

আদা বাটা- আধা চা চামচ

রসুনবাটা- আধা চা চামচ

ভাজা ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ

লেবুর রস- ২ চা চামচ

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মাছ ধুয়ে কাটা ছাড়িয়ে স্ট্রিপসের মতো করে টুকরা করে নিন। এবার তার সঙ্গে সব মসলা দিয়ে ভালো করে মেখে নিন। শেষে কর্নফ্লাওয়ার মেশাবেন। ফ্রাইপেনে তেল গরম করে তাতে মাছের টুকরাগুলো দিয়ে সোনালি করে ভেজে তুলুন। চুলার আঁচ বেশি বাড়িয়ে দেবেন না, তাতে বাইরে থেকে পুড়ে গেলেও ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয় না। হয়ে গেলে ফিশ স্ট্রিপসগুলো তুলে কিচেন টিস্যুর উপর ছড়িয়ে দিন। এতে বাড়তি তেল ঝরে যাবে। এবার পছন্দ অনুযায়ী সসের সঙ্গে পরিবেশন করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
জবিতে মানসিক স্বাস্থ্যচর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান উপাচার্যের
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ