ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যেভাবে তৈরি করবেন আলুর নাগেট

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম
সংগৃহীত

বৃষ্টিভেজা বিকেলে মুখরোচক কিছু খেতে মন চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন এই নাগেট। বাড়িতে আলু আছে নিশ্চয়ই? সেখান থেকে ২-৩টি কিংবা প্রয়োজনমতো আলু নিয়ে সেদ্ধ বসিয়ে দিন। এরপর একবার রেসিপিতে চোখ বুলিয়ে নিয়ে আজই তৈরি করে ফেলুন সুস্বাদু আলুর নাগেট। এটি তৈরিতে যেমন ঝামেলা কম তেমনই খেতে মজাদার। চলুন তবে জেনে নেওয়া যাক আলুর নাগেট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আলু- ৩টি

ডিম- ১টি

মরিচের গুঁড়া- আধা চা চামচ

গোলমরিচের গুঁড়া- সামান্য

আরও পড়ুন

লবণ- স্বাদমতো

ধনিয়া পাতা কুচি- আধা কাপ

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ

ময়দা- ২ টেবিল চামচ

তেল- পরিমাণমতো

ব্রেডক্রাম্বস- পরিমাণমতো।

যেভাবে তৈরি করছেন

আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিন। এরপর তার সঙ্গে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, ধনিয়া পাতা, দিয়ে ভালো করে মেখে নিন। এবার তাতে কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে দিন। এবার মিশ্রণটি থেকে পছন্দ অনুযায়ী শেপে কেটে নিন। এবার একটি একটি করে টুকরা ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্র্যাম্বসে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আলুর নাগেটস।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী