ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এশিয়ার যে ৬ দেশে ভ্রমণে লাগবে না ভিসা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম
প্রতীকী ছবি

বিদেশ ভ্রমণে ভিসা প্রক্রিয়ার জটিলতা অনেক সময় সেই পরিকল্পনা ভেস্তে যায়। সুখবর হলো, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা এশিয়ার কয়েকটি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান। এসব দেশের মধ্যে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশ করা যায়, আবার কিছু দেশে পৌঁছানোর পরই ভিসা অন অ্যারাইভাল (Visa on Arrival) নেওয়া যায়।

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণের আগে আগাম ভিসা ছাড়াই এশিয়ার ছয়টি গন্তব্যে যেতে পারবেন বলে জানিয়েছে সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স। যুক্তরাজ্যভিত্তিক হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জুলাই সংস্করণে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১০০তম স্থান থেকে ৯৭তম স্থানে উঠে এসেছে। এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে উত্তর কোরিয়া।

সব মিলিয়ে, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান। তবে এর মধ্যে এশিয়ায় রয়েছে মাত্র ছয়টি দেশ।

১. শ্রীলঙ্কা

প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত এবং ঐতিহাসিক স্থাপনার জন্য পরিচিত শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য সহজ প্রবেশ সুবিধা রয়েছে। ভ্রমণের আগে সর্বশেষ ভিসানীতি যাচাই করে নেওয়া উচিত।

২. মালদ্বীপ

নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর বিলাসবহুল রিসোর্টের দেশ মালদ্বীপে বাংলাদেশি নাগরিকরা পৌঁছানোর পর ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান। এটি হানিমুন ও অবকাশ যাপনের অন্যতম জনপ্রিয় গন্তব্য।

আরও পড়ুন

৩. ভুটান

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় আর শান্ত পরিবেশের জন্য পরিচিত ভুটানে বাংলাদেশিরা নির্দিষ্ট শর্ত পূরণ করে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।

৪. নেপাল

হিমালয়ের দেশ নেপালেও বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিয়ে প্রবেশ করতে পারেন। কাঠমান্ডু, পোখারা ও এভারেস্ট অঞ্চলের সৌন্দর্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।

৫. তিমুর-লেস্তে (ইস্ট তিমুর)

দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট এই দ্বীপরাষ্ট্রেও বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশের কারণে দেশটি ধীরে ধীরে পর্যটকদের নজর কেড়েছে।

৬. কম্বোডিয়া

বিশ্বখ্যাত আঙ্কোর ওয়াট মন্দিরের দেশ কম্বোডিয়ায় বাংলাদেশি নাগরিকরা পৌঁছানোর পর ভিসা অন অ্যারাইভাল নিতে পারেন। ইতিহাস ও সংস্কৃতিপ্রেমীদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য।

ভ্রমণের আগে যা মনে রাখবেন

ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা থাকলেও ভ্রমণের আগে অবশ্যই সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশ নীতিমালা যাচাই করা উচিত। অনেক ক্ষেত্রে কমপক্ষে ৬ মাস মেয়াদি পাসপোর্ট, রিটার্ন টিকিট, হোটেল বুকিং, পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়াই সবচেয়ে নিরাপদ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওজন কমাতে কতদিন লাগে 
ওজন কমানোর চেষ্টা করছেন অনেকেই। কেউ দ্রুত ফল পেতে চান, আবার কেউ দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে চান।
ওজন কমাতে কতদিন লাগে 
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
প্রেমে বিচ্ছেদ বা সম্পর্কের টানাপোড়েনে পুরুষরা নারীদের তুলনায় কম আবেগপ্রবণ, এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে সাম্প্রতিক এক বৈশ্বিক গবেষণা। দেখা গেছে, সম্পর্কের অবনতি ঘটলে বা বিচ্ছেদ হলে পুরুষেরা নারীদের চেয়েও বেশি মানসিক যন্ত্রণা ও হৃদয়ভঙ্গের কষ্টে ভোগেন। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত বিজ্ঞানীদের একটি দল অনলাইনে সম্পর্ক বিষয়ক সহায়তা চাওয়া ১৮৪,০০০-এরও বেশি মানুষের কথোপকথনের 'বিগ ডাটা' বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছেন।  প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে বেনামী অনলাইন ফোরামের ডেটা বিশ্লেষণ করে সাধারণ মানুষের সম্পর্কের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়। গবেষণায় দেখা যায়, সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে 'যোগাযোগের অভাব' বা যোগাযোগের জটিলতা। প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যার কথা উল্লেখ করেছেন। এছাড়া প্রতি আটজনের মধ্যে একজন বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন। তবে সবচেয়ে বড় চমক এসেছে লিঙ্গভিত্তিক আবেগ প্রকাশের তথ্যে। গবেষকরা দেখেন, সমস্যার বিবরণ দেওয়ার চেয়ে সম্পর্কের কারণে তৈরি হওয়া ‘হৃদয়ভঙ্গ’ বা মানসিক যন্ত্রণার কথা পুরুষরা নারীদের চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন। অনুভূতি প্রকাশের ক্ষেত্রে পুরুষদের লেখায় 'অনুশোচনা', 'বিচ্ছেদ', 'কান্না' ও 'হৃদয়ভঙ্গ'-এর মতো শব্দগুলোর ব্যবহার বেশি দেখা গেছে। গবেষণার প্রধান গবেষক ড. রায়ান বয়েড এবং মূল লেখক শার্লট এন্টউইসল জানান, সমাজে পুরুষদের আবেগ প্রকাশে যে সামাজিক বাধা বা মানসিক সংকোচ রয়েছে, অনলাইন ফোরামের মতো বেনামী প্ল্যাটফর্মে তা উন্মুক্ত হওয়ায় প্রকৃত চিত্র সামনে এসেছে।  সামাজিক বাধা সরিয়ে নিলে দেখা যায়, পুরুষেরা নারীদের মতোই সম্পর্কে সমানভাবে অনুভূতির বিনিয়োগ করেন এবং সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই গবেষণার ফলাফল সম্পর্কের টানাপোড়েন বুঝতে এবং পুরুষদের মানসিক স্বাস্থ্য সহায়তায় অনীহা সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর  
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
পোষা বিড়াল ঘরের সদস্যের মতোই। তবে আদরের এই প্রাণীটি নির্দিষ্ট জায়গার বাইরে প্রস্রাব করলে বিপাকে পড়তে হয়।
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
সকালে বাড়ি থেকে বের হয়ে যদি দেখা যায় রাস্তায় নেই কোনো ব্যক্তিগত গাড়ি, নেই তীব্র যানজট।
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশে শিশুদের বার্ড ফ্লুতে (এইচ৫এন১) আক্রান্ত হওয়ার মূল কারণ হলো গৃহপালিত বা উঠানের পোলট্রি (হাঁস-মুরগি) পাখির সংস্পর্শে আসা।
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
আরও পড়ুন
বাংলাদেশে খুনের মামলা ধামাচাপা দিতে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার ১
বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল
১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করেছে ইনভেস্ট বাংলাদেশ
বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ দিল যুক্তরাষ্ট্র, আবেদন শেষ ২৩ সেপ্টেম্বর