ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রতিদিনের যেসব জায়গা হতে পারে অ্যালার্জির গোপন উৎস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:৫৭ এএম
অফিস, গণপরিবহণসহ প্রতিদিন ব্যবহার করা বিভিন্ন জায়গা থেকেও অ্যালার্জির সমস্যা হতে পারে । ছবি: সংগৃহীত

নিজের ঘর পরিষ্কার রাখলেই অ্যালার্জি থেকে পুরোপুরি নিরাপদ থাকা যায় না। প্রতিদিন যাতায়াত করা অফিস, গাড়ি কিংবা গণপরিবহণ থেকেও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই এসব জায়গা নিয়ে একটু সতর্ক থাকা জরুরি।

বর্ষা এলেই অনেকের অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। ধুলাবালি, ময়লা কিংবা অপরিচ্ছন্ন পরিবেশকে অ্যালার্জির অন্যতম কারণ হিসেবে ধরা হলেও প্রতিদিন ব্যবহার করা অনেক জায়গাও যে অ্যালার্জির উৎস হতে পারে, তা অনেকেরই জানা নেই।

ফুসফুসের চিকিৎসক আশিস কুমার প্রকাশের মতে, ঘরবাড়ি পরিষ্কার রাখার পরও অ্যালার্জির সমস্যা হতে পারে। বিশেষ করে বদ্ধ ও নিয়মিত ব্যবহার করা জায়গাগুলো থেকেও অ্যালার্জির ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন

অফিসেও থাকতে পারে অ্যালার্জির ঝুঁকি

প্রতিদিন দীর্ঘ সময় কাটানো অফিস অপরিচ্ছন্ন থাকলে সেখান থেকেও অ্যালার্জি হতে পারে। অপরিষ্কার টেবিল, পুরোনো ফাইল, ধুলোভরা কার্পেট— এসব জায়গায় থাকা ধুলা অ্যালার্জির কারণ হতে পারে।

এছাড়া শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নিয়মিত পরিষ্কার না করলেও সমস্যা হতে পারে। যন্ত্রের ভেতরে জমে থাকা ধুলা ও ময়লা বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়তে পারে। আবার অফিস পরিষ্কার করার সময় ব্যবহৃত অতিরিক্ত কড়া রাসায়নিক থেকেও কারও কারও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।

গাড়ি ও গণপরিবহণেও সতর্কতা

ক্যাব, ট্যাক্সি, বাস কিংবা ট্রেন প্রতিদিন অসংখ্য মানুষ ব্যবহার করেন। ফলে এসব যানবাহনে ধুলা-ময়লা জমে থাকার আশঙ্কা থাকে। পাশাপাশি যাত্রীদের হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়া জলকণাও বাতাসে থাকতে পারে।

সব সময় এসব যানবাহন পুরোপুরি পরিষ্কার রাখা সম্ভব হয় না। তাই নিয়মিত গণপরিবহণ ব্যবহারকারীদেরও অ্যালার্জির সম্ভাব্য উৎস সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

কোন লক্ষণে বুঝবেন অ্যালার্জি হয়েছে?

অ্যালার্জি হলে সাধারণত বারবার হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কারও কারও শ্বাস নিতে কষ্টও হতে পারে।

বিশেষ করে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। অ্যালার্জির সমস্যা বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ সাধারণ মনে হলেও কিছু ক্ষেত্রে অ্যালার্জি গুরুতর আকার ধারণ করতে পারে।

সচেতনতাই পারে ঝুঁকি কমাতে

অ্যালার্জি এড়াতে শুধু বাড়ি পরিষ্কার রাখলেই হবে না। নিয়মিত যেসব জায়গায় যাতায়াত করা হয়, সেগুলোর পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে। অফিসের টেবিল, ফাইল, কার্পেট এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পরিষ্কার রাখা জরুরি। একই সঙ্গে অ্যালার্জির লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সারগুলোর একটি স্তন ক্যান্সার।
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
সদ্যোজাত শিশু স্বাভাবিকভাবেই অনেক সময় ঘুমায়, খায় এবং আবার ঘুমিয়ে পড়ে।
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
আরও পড়ুন
শিশুদের অ্যালার্জি কমানোর নতুন পদ্ধতি জানা গেল গবেষণায়
মৌসুমি অ্যালার্জি থেকে বাঁচার ৯ উপায় 
ইলিশ খেয়ে অ্যালার্জি বাড়লে যা করবেন
সাধারণ উপসর্গ যখন জীবননাশের কারণ, পরীক্ষা করতে হবে ফুড অ্যালার্জি