ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সম্পর্ক শেষ, তবুও প্রাক্তনের সোশ্যাল মিডিয়া ঘাটেন? অভ্যাস বদলাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৯:২৫ এএম
সম্পর্ক শেষ হলেও প্রাক্তনের সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার উঁকি দেওয়ার অভ্যাস থেকে বেরিয়ে আসতে নিজের জীবন ও বর্তমানের দিকে মন দেওয়া জরুরি । ছবি: এআই দিয়ে তৈরি

সম্পর্ক শেষ হয়ে গেছে। নিজের জীবনও হয়তো নতুন করে গুছিয়ে নিয়েছেন। তবুও মাঝেমধ্যে মনে হয়, প্রাক্তন এখন কেমন আছেন? নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কি না, জীবনে কী ঘটছে—এসব জানতে ইচ্ছে করে। আর সেই কৌতূহল থেকেই বারবার ঢুঁ মারা হয় তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়।

সম্পর্ক ভেঙে যাওয়ার পর এমন অভ্যাস অনেকেরই হতে পারে। তবে প্রাক্তনের জীবন নিয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া যদি নিজের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় কিংবা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে বিষয়টি নিয়ে সচেতন হওয়া জরুরি।

কেন বারবার প্রাক্তনের খোঁজ নিতে ইচ্ছে করে?

সম্পর্ক শেষ হলেও মনের টান সব সময় একদিনে শেষ হয়ে যায় না। প্রাক্তন এখন কী করছেন, কেমন আছেন কিংবা আপনাকে ভুলে গেছেন কি না—এমন নানা প্রশ্ন মনে ঘুরতে পারে। সেই উত্তর খুঁজতেই অনেকে বারবার তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা দেখতে থাকেন।

সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিছু অমীমাংসিত প্রশ্ন থেকেও যেতে পারে। তখন প্রাক্তনের নতুন ছবি, লেখা বা খবরের মধ্যে নিজের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলে। আবার অনেকের মধ্যে কাজ করে হারিয়ে ফেলার ভয়। মনে হতে পারে, প্রাক্তনের জীবনে এমন কিছু ঘটছে, যা আপনি জানেন না। সেই কৌতূহল থেকেই তার নতুন খবর দেখার ইচ্ছে বাড়তে পারে।

আরও পড়ুন

পুরোনো আবেগও এই অভ্যাসের অন্যতম কারণ। প্রাক্তনের ছবি বা খবর দেখলে কয়েক মুহূর্তের জন্য মনে হতে পারে, এখনও তার কাছাকাছি আছেন। এই সাময়িক স্বস্তি থেকে বারবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা দেখার অভ্যাস তৈরি হতে পারে।

কীভাবে এই অভ্যাস বদলাবেন?

প্রথমেই প্রাক্তনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরত্ব তৈরি করা দরকার। বারবার তার লেখা বা ছবি দেখতে ইচ্ছে করলে সেগুলো আড়াল করে রাখা যেতে পারে। প্রয়োজনে অনুসরণ বন্ধ করা বা যোগাযোগের পথ বন্ধ করে দেওয়াও যেতে পারে। খোঁজার তালিকা থেকেও তাঁর নাম সরিয়ে ফেললে হঠাৎ করে তার পাতা খুলে ফেলার প্রবণতা কমতে পারে।

হঠাৎ প্রাক্তনের খবর দেখতে ইচ্ছে করলে সঙ্গে সঙ্গে তার পাতা খুলবেন না। নিজেকে কয়েক সেকেন্ড সময় দিয়ে প্রশ্ন করুন, ‘আমি আসলে কী জানতে চাই?’ সত্যিই কোনো নির্দিষ্ট উত্তর খুঁজছেন, নাকি শুধু অভ্যাসের কারণে তার খবর দেখতে চাইছেন? এই সামান্য বিরতিই নিজের অনুভূতিটা বুঝতে সাহায্য করতে পারে।

প্রাক্তনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা প্রতিটি ছবি, গান বা লেখার মধ্যে নিজের জন্য কোনো বার্তা খুঁজে বেড়ানোও ঠিক নয়। একটি গান বা ছবি প্রকাশ করার অর্থ যে সেটি আপনাকে উদ্দেশ করেই দেওয়া হয়েছে, এমনটা ধরে নেওয়ার কারণ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি বিষয় দেখে একজন মানুষের পুরো জীবন বা মনের অবস্থা বোঝা সম্ভব নয়। বরং প্রতিটি প্রকাশনার মধ্যে নিজের জন্য কোনো ইঙ্গিত খুঁজতে থাকলে কৌতূহল আরও বাড়তে পারে।

নিজের জীবনেই মন দিন

প্রাক্তনের জীবন এখন কেমন চলছে, তার চেয়ে নিজের জীবন কেমন চলছে—সেদিকে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, পড়াশোনা বা কাজে মন দেওয়া, পুরোনো কোনো শখে ফিরে যাওয়া কিংবা নতুন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখলে ধীরে ধীরে পুরোনো অভ্যাস থেকে বেরিয়ে আসা সহজ হতে পারে।

প্রাক্তনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরত্ব তৈরি করা মানেই তাকে ঘৃণা করা নয়। বরং অনেক সময় নিজের মানসিক শান্তি এবং বর্তমান জীবনকে গুরুত্ব দেওয়ার জন্যই এই দূরত্ব প্রয়োজন হয়। সম্পর্ক শেষ হওয়ার পরও যদি বারবার পুরোনো জীবনের দিকে ফিরে তাকাতে থাকেন, তাহলে নতুন করে নিজের জীবনকে উপভোগ করার সুযোগটাই হয়তো কমে যাবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্বে ১০ ম্যাজিস্ট্রেট, ৮ হটস্পটে নজরদারি
সোশ্যাল মিডিয়ায় শায়খ আহমাদুল্লাহর পোস্ট