ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হঠাৎ কেন বাড়ছে সাইলেন্ট ডিভোর্স

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ শব্দটির সঙ্গে আমরা সাধারণত আইনি লড়াই বা আলাদা থাকার বিষয়টিকেই কল্পনা করি। কিন্তু বর্তমানে অনেক দম্পতির জীবনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আইনি বিচ্ছেদ না হলেও তারা কার্যত বিচ্ছেদের মতোই জীবন কাটাচ্ছেন।

একই বাড়িতে বসবাস, সমাজের চোখে স্বামী-স্ত্রী পরিচয়, অথচ মানসিক বা শারীরিকভাবে তাদের মধ্যে কোনো সংযোগ নেই—সম্পর্কের এই জটিল অবস্থাকেই সমাজবিজ্ঞানীরা বলছেন ‘সাইলেন্ট ডিভোর্স’ বা নীরব বিচ্ছেদ।

এখানে বিচ্ছেদের কথাগুলো আইনি নথিতে নয়, বরং মনের গহিনেই আজীবন নীরব থেকে যায়।

সাইলেন্ট ডিভোর্সের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ কাজ করে।

দৈনন্দিন জীবনের চরম ব্যস্ততা, পারস্পরিক দায়বদ্ধতার অভাব, একে অপরের প্রতি অবহেলা এবং দীর্ঘ সময় ধরে মনের কথা ভাগ করে না নেওয়ার ফলে ভালোবাসার জায়গাটি এক সময় শূন্য হয়ে পড়ে। কথা বলতে বলতেই একদিন কথা ফুরিয়ে যায়, আর যখনই কথা হয়, তখন ছোটখাটো বিষয় নিয়ে শুরু হয় তিক্ত অশান্তি। ফলে বিবাদ এড়াতে দম্পতিরা নিজেদের গুটিয়ে নেন এবং একই ছাদের তলায় থেকেও যে যার মতো আলাদা জীবনযাপন শুরু করেন।

ভালোবাসা হারিয়ে গেলেও তারা কেবল অভ্যাসের বশে বা সামাজিক কারণে সম্পর্কটা টিকিয়ে রাখেন।

আরও পড়ুন

প্রশ্ন উঠতে পারে, একসঙ্গে ভালো না থাকা সত্ত্বেও কেন তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটেন না? এর পেছনে প্রধান কারণ হিসেবে দেখা যায় সন্তানদের ভবিষ্যৎ। অনেক দম্পতি চান না তাদের ব্যক্তিগত সমস্যার প্রভাব সন্তানদের ওপর পড়ুক।

এছাড়া আর্থিক স্বচ্ছলতার অভাব বা নতুন করে জীবন শুরু করার অনিশ্চয়তা অনেক নারীকে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেয়। আবার সমাজের চোখে ছোট হওয়ার ভয় এবং নতুন কাউকে বিশ্বাস করার ক্ষমতার অভাবও মানুষকে এই নীরব বিচ্ছেদের দিকে ঠেলে দেয়।

আইনি লড়াইয়ের ঝক্কি সামলানোর চেয়ে একই বাড়িতে অচেনা মানুষের মতো থাকাকেই অনেকে নিরাপদ মনে করেন, যা আধুনিক দাম্পত্যের এক করুণ বাস্তবতাকে প্রতিফলিত করে।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব রুটি দিবস আজ 
বিশ্বের অন্যতম প্রাচীন খাবার রুটির ইতিহাস হাজার হাজার বছরের।
বিশ্ব রুটি দিবস আজ 
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
ডিভোর্সি নারীকে বিয়ে করায় ‘অপরাধ’, সাড়ে ৫ লাখ জরিমানা
সংসার টিকিয়ে রাখতে সাড়ে ৫ বছর অপেক্ষা করেছি: অভিনেত্রী মীম
ভারতে স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করে একতরফা ডিভোর্স নিলেন নারী
মাদারীপুরে ৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স, ঘটনা কী?