ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সকালে খালি পেটে পানি পানের বিস্ময়কর উপকারিতা

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই, তবে প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস শরীরের ওপর এক ইতিবাচক প্রভাব ফেলে।

চিকিৎসকদের মতে, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে পানি পান করা শরীরের বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে, হজম প্রক্রিয়া সচল করতে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে অত্যন্ত সহায়ক।

দীর্ঘ সময় ঘুমানোর ফলে রাতের বেলায় হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, যা সকালে এক গ্লাস পানি পানের মাধ্যমে পুনরায় সক্রিয় হয়ে ওঠে। মূলত শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে সজাগ করতে এই অভ্যাসটি দারুণ কাজ করে।

পুষ্টিবিদদের মতে, খালি পেটে পানি পান করলে সারা রাতে মুখে যে সব ব্যাকটেরিয়া জন্মায়, তা মূত্রনালির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। এর ফলে কোষ্ঠকাঠিন্যের মতো দীর্ঘমেয়াদী সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এছাড়া যারা মুখে ঘায়ের সমস্যায় ভোগেন, তাদের জন্যও এই অভ্যাসটি অত্যন্ত উপকারী। সকালে পানি পানের ফলে রক্তে নতুন কোষ তৈরি হয় এবং রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে, যা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সুফল বয়ে আনে। শরীরের ৭০ শতাংশই পানি হওয়ায় পর্যাপ্ত পানি পান করলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ওজন কমাতেও এটি সাহায্য করে।

যেহেতু পানিতে কোনো ক্যালোরি নেই এবং এটি পেট ভরা রাখতে সাহায্য করে, তাই অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং দ্রুত ক্যালোরি বার্ন হয়।

আরও পড়ুন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও পানির ভূমিকা অপরিসীম। নিয়মিত সকালে পানি পান করলে ত্বকের গ্লো বা সতেজতা বৃদ্ধি পায়।

এছাড়া এটি কিডনির সমস্যা, বাতের ব্যথা, মাইগ্রেন এবং গলার সমস্যা কমাতেও সাহায্য করে। প্রতিদিন সকালে এই অভ্যাসটি শুরু করার কয়েক দিনের মধ্যেই শরীর হালকা ও সতেজ অনুভূত হতে শুরু করে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বেশি পানি পান করলে শরীরে পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হতে পারে। সুস্থ থাকতে প্রতিদিন ১০ থেকে ১২ গ্লাস পানি পান করা আবশ্যক, তবে খাওয়ার মাঝখানে পানি পানের অভ্যাস বর্জন করা উচিত।

একটি স্বাস্থ্যকর ও রোগমুক্ত জীবন পেতে প্রতিদিন সকালে এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করাই হতে পারে সহজতম সমাধান।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা
ব্যথা সবার জন্যই কষ্টকর।
নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
মুখের ব্রণ বা ছোট ছোট ফুসকুড়ি দ্রুত শুকাতে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। প্রচলিত ধারণা অনুযায়ী, টুথপেস্টের কিছু উপাদান ব্রণ শুকিয়ে দিতে সাহায্য করে।
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
আরও পড়ুন
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
জেনে নিন সকালে খালি পেটে কুসুম গরম পানিতে মধু খাওয়ার উপকারিতা
খালি পেটে ব্যায়াম করলে শরীরে কী হয়?
খালি পেটে রসুন খেলে মিলবে উপকার