আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা বার্তা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ০১:১৮ পিএম


আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা বার্তা

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ২০ বছরে পদার্পণ করেছে। আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আরটিভি পরিবারকে এ শুভেচ্ছা জানান। 

নেতৃবৃন্দ বলেন, আরটিভি মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission