ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেশকে স্থিতিশীল করবে: হাবিব

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ০৭:৫৫ পিএম


ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেশকে স্থিতিশীল করবে:হাবিব
খিলগাঁও এলাকায় উঠান বৈঠকে বক্তব্য দেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি:সংগৃহীত

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। 

বিজ্ঞাপন

মানুষ যদি ভোটকেন্দ্রে না যায় এবং ভোট না পড়ে, তাহলে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করবে। এতে ভবিষ্যতে বাংলাদেশ স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকা কঠিন হয়ে যাবে। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, দেশের নাগরিক হিসেবে ন্যূনতম দায়িত্ব পালন করার জন্য হলেও ভোটকেন্দ্রে যেতে হবে। যাকেই ভোট দেওয়া হোক না কেন, ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার মাধ্যমে শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানার এক নম্বর ওয়ার্ড জোড়পুকুরপাড় মাঠের কাঠপট্টিতে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। এটি ভোটাধিকার ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আত্মত্যাগের ফসল। এই নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমেই শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে।

বিজ্ঞাপন

ঢাকা–৯ এলাকার সমস্যার কথা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, এই এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত। গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙ্গা রাস্তাঘাট, খেলার মাঠের অভাব, কমিউনিটি সেন্টারের সংকট এবং সেতুর প্রয়োজন রয়েছে। এসব সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার জানান তিনি।

তিনি বলেন, ভোটের সময় নয়, সব সময়ই তাকে এলাকায় পাওয়া যাবে। রাস্তাঘাটেই তার সঙ্গে দেখা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরটিভি/এমআই 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission