ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জনস্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি সরকার: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার এখন পর্যন্ত জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ স্থান দেয়। জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি এ সরকার। এর কারণে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, মহেশখালীতে গ্যাসের টার্মিনালে কারিগরি ত্রুটি হয়েছিল। সেটি এখন ঠিক হয়ে এসেছে। সেখানে গ্যাস পুনর্ভরণ হয়ে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সচল সরবরাহ নিশ্চিত হবে এবং সংকট নিরসন হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রান্নাঘরে গ্যাসের অভাবের কারণে এখন চুলা জ্বলছে না। এক থেকে দেড় সপ্তাহের মধ্যে চুলা জ্বলতে থাকবে। মিল-কলকারখানার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থাও করা হবে।

তিনি বলেন, জনগণের দুর্ভোগ নিরসনে ইতোমধ্যে বাজেটের ওপর দ্রুত এলএনজি ও জ্বালানি কেনার জন্য সরকার আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকার বসে নেই।

রুহুল কবির রিজভী বলেন, এটা সরকারের কারণে, সরকারের ত্রুটির কারণে নয়। গ্লোবালি একটা যুদ্ধ হচ্ছে; আমেরিকা-ইরান যুদ্ধ। হরমুজ প্রণালি দিয়ে সবচেয়ে বেশি জ্বালানির জাহাজ ও কার্গো আসে। যুদ্ধের কারণে সেখানে জাহাজ চলাচল করছে না। এটি একটি বৈশ্বিক সংকট।

এ সংকট নিরসনে পূর্বদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বার্মাসহ বিভিন্ন জায়গায় সরকার উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে এবং দ্রুত তা মোকাবিলার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিরোধী দলের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে রিজভী বলেন, তারা তাদের কর্মসূচি করবে, কথা বলবে এবং সরকার তার দায়িত্ব পালন করছে। এখন তো শেখ হাসিনার আমল না। এখন তো গণতান্ত্রিক আমল। বিরোধী দল তার কর্মসূচি করবে, কথা বলবে, সরকার তার দায়িত্ব পালন করছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দল যদি কনস্ট্রাক্টিভ বিরোধী দল হন, তাহলে সেই কথাগুলো বলতে হবে। আর যদি সরকারকে বিপাকে ফেলা এবং ঘোলা পানিতে মাছ শিকারের ব্যাপার হয়, তাহলে সেটা ভিন্ন ব্যাপার।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় বৃক্ষরোপণ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনে যে বিপদের আশঙ্কা বাড়ছে, তা গভীরভাবে উপলব্ধি করেছেন।

রিজভী বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সারা দেশে এ কর্মসূচি শুরু হচ্ছে।

তিনি বলেন, গোটা পৃথিবীতে উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনে যে বিপদের আশঙ্কা বাড়ছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেছেন। নির্বাচনের প্রাক্কালে বিএনপির ৩১ দফা কর্মসূচি ও বিএনপির ইশতেহার এবং এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০– এ জলবায়ু পরিবর্তনের বিপদ ও করণীয় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি জলাভূমি পুনঃখনন এবং নদী-নালা, খাল-বিল দূষণমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এ ব্যাপারে দেশের মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। স্কুলের শিক্ষার্থী ও শিশুদের ‘একজন শিশু একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় বাড়ির আঙিনায় বৃক্ষরোপণের কথা বলা হয়েছে। ছয় মাসে আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের বিপরীতে তিন কোটি বৃক্ষরোপণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, বৃক্ষ হচ্ছে পৃথিবীর প্রকৃতির ড্রইং রুম। মানুষ যেমন ড্রইং রুম সাজায়, তেমনি বৃক্ষ দিয়ে পৃথিবীকে সাজানো হয়। নিম ও কৃষ্ণচূড়া গাছ লাগানোর কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষ্ণচূড়া বড় হয়ে ফুল ফুটলে মানুষের মন নির্মল ও বিশুদ্ধ করবে। নিম একটি পরিবেশবান্ধব বৃক্ষ।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকেসহ ভারতের আন্দোলনকারীদের আটকের নিন্দা যুবশক্তির
ভারতে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চলমান তরুণদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে জাতীয় যুবশক্তি।
ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকেসহ ভারতের আন্দোলনকারীদের আটকের নিন্দা যুবশক্তির
‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’
এবার দলীয় পদ হারালেন ‘ছোবল মারা’ বাঘের ভয় দেখানো সেই জসিম
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বিতাকারী এবং গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে গণঅধিকার পরিষদ।
এবার দলীয় পদ হারালেন ‘ছোবল মারা’ বাঘের ভয় দেখানো সেই জসিম
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।  মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।   বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য; এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ৭ অক্টোবর গভীর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।  এ ঘটনায় বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আন্দোলন শুরু হলে একপর্যায়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।  আরটিভি/এসআর
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি
আরও পড়ুন
‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’
গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস