ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকেসহ ভারতের আন্দোলনকারীদের আটকের নিন্দা যুবশক্তির

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চলমান তরুণদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে জাতীয় যুবশক্তি। একই সঙ্গে বিশিষ্ট ইউটিউবার ও অধিকারকর্মী ধ্রুব রাঠি, কক্‌রোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মী ও বিপুলসংখ্যক তরুণ-তরুণীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সংগঠনটি।

শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ নিন্দা ও প্রতিবাদ জানায়।

জাতীয় যুবশক্তি মনে করে, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের নীতি, নির্বাচনব্যবস্থা কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমের সমালোচনা করা এবং অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। এই অধিকার চর্চার কারণে আন্দোলনকারীদের আটক, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রশাসনিক শক্তি প্রয়োগের মাধ্যমে তাদের কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

ভারতে নির্বাচনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তরুণদের চলমান আন্দোলনের যৌক্তিক দাবিগুলোর প্রতি জাতীয় যুবশক্তি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করছে সংগঠনটি।

জাতীয় যুবশক্তি মনে করে, তরুণ সমাজের ন্যায়সংগত দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করা যায় না। বরং এ ধরনের পদক্ষেপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা ও গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যেকোনো গণতান্ত্রিক সংকটের সমাধান হওয়া উচিত সংলাপ, স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে—দমনমূলক পদক্ষেপের মাধ্যমে নয়।

জাতীয় যুবশক্তি অবিলম্বে আটককৃত আন্দোলনকারীদের আটকের আইনগত ভিত্তি প্রকাশ, তাদের আইনসম্মত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যাদের আটকে রাখার কোনো বৈধ ভিত্তি নেই, তাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের হয়রানি বন্ধ করে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চার পরিবেশ নিশ্চিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে।

জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে, গণতন্ত্রের শক্তি ভিন্নমতকে দমন করার মধ্যে নয়; বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার সুরক্ষার মধ্যেই নিহিত। ভারতের তরুণ সমাজের ন্যায়সংগত গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি আমাদের সংহতি অব্যাহত থাকবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফ
নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেছেন, গণঅধিকার পরিষদ কোনো কিংস পার্টি হিসেবে জন্ম নেয়নি। ফ্যাসিবাদের সময়ের উত্তাল রাজপথ থেকে এ দলের জন্ম। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা জেলা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগের আমলেও এ ভোলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মানুষের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করেছেন। আজ আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করছি। দেখলাম, জামায়াত রোড মার্চ করেছে। এ জামায়াত কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ চালাবে বলে আবার আজকে উত্তপ্ত রোদে নারীদের রাস্তায় দাঁড় করিয়ে, সংবর্ধনা নিচ্ছে। যা খুবই অমানবিক।  ‘তারা একদিকে ইসলাম ও কোরআন সুন্নাহর কথা বলে, অন্যদিকে নারীদের এভাবে রাস্তায় দাঁড় করিয়ে কোন ইসলাম কায়েম করতে চায়, এটা আমাদের প্রশ্ন।’ তিনি বলেন, ‘২০২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় এসেছে। বর্তমান সরকারের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছে।’ আরটিভি/এসআর
নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফ
এইচএসসিতে উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি। শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।   বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সহমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। বিবৃতিতে আরও বলা হয়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারা আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, এটাই প্রত্যাশা। তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়। ছাত্রদল জানায়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তরুণদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করার আহ্বান জানানো হয়। নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সব সময় তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে সংগঠনটি। আরটিভি/এসআর
এইচএসসিতে উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা
সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চপূর্ব সমাবেশে জোটের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, সংবিধান সংস্কার না হওয়ায় যে সংকট তৈরি হয়েছে, তার দায় সরকারকে নিতে হবে। ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি অবিলম্বে মেনে না নিলে বিরোধী দল এক দফার আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি হলো- ১. গণভোটের গণরায় বাস্তবায়ন করা। ২. জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার নিশ্চিত করা। ৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ করা। ৪. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন করা। ৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। ৬. প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বিলোপ করা। ৭. দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা। এসব দাবি আদায়ে লংমার্চের মাধ্যমে জনমত গড়ে তোলার পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। আরটিভি/এসকে
সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
ফেসবুকে নির্বাচন হলে জামায়াত জয়ী হতো: হানিফ
জাতীয় নির্বাচনেও জামায়াত জয়ী হতো যদি নির্বাচন ফেসবুকে হতো এমনই মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
ফেসবুকে নির্বাচন হলে জামায়াত জয়ী হতো: হানিফ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন আমজনতার তারেক
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে সঙ্গী হয়েছিলেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানও। 
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন আমজনতার তারেক
আরও পড়ুন
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে পুলিশের লালসার শিকার নারী
আসামে যুবদলের ব্যানার, চিন্তায় ভারত পুলিশ