ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:২০ এএম
ছবি: সংগৃহীত

প্যারিসে উচ্চশিক্ষা নিতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছেন ২৪ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী মহাদেব ঘোষ। তার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ।

জানা গেছে, মহাদেব ঘোষ প্যারিস বিজনেস স্কুলের এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মৃত্যুর বিষয়টি প্রথমে স্টুডেন্ট কো-অর্ডিনেটর এমিলি ফোনে নিশ্চিত করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য আশরাফ ইসলামকে। পরে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

আশরাফ ইসলাম জানান, মরদেহটি হট-দ্য-সেন (৯২ নম্বর ডিপার্টমেন্ট)-এর একটি হাসপাতালে পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১১ মে নাগাদ ফরেনসিক রিপোর্ট পাওয়া যেতে পারে।

এদিকে, কী কারণে মহাদেব ঘোষের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

মহাদেব ঘোষ ঝিনাইদহ জেলার কাটালাগাড়ি বাজার এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায়ের ছেলে।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো এই তরুণ শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। সংশ্লিষ্টরা বলছেন, ফরেনসিক রিপোর্ট প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
সম্প্রতি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত।
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্প্রীতির আবহে মিশরের ঐতিহ্যবাহী আইন শামস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা
ছেলেটা আর কবে বাড়ি ফিরবে?—এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। ছেলের ছবি হাতে নিয়ে আজও পথ চেয়ে বসে থাকেন বৃদ্ধা খুশিদা বেগম (৮০)। বয়সের ভারে নুয়ে পড়া এই মায়ের চোখের পানি যেন থামছেই না। একমাত্র প্রত্যাশা, জীবনের শেষ সময়ে অন্তত একবার ছেলেকে চোখের সামনে দেখা।
১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
আরও পড়ুন
সান ফ্রান্সিসকোতে বিরল ভাসমান বাড়ি বিক্রি হচ্ছে ১৭ লাখ ৫০ হাজার ডলারে
শিল্পীদের ধর্মঘটে বাতিল সান ফ্রান্সিসকো অপেরার উদ্বোধনী প্রদর্শনী
এবার স্কুলে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করল ইউরোপের আরেক দেশ
এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির