ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি না দেখালে ‘মাথা নষ্ট’ হয়ে যায় এই মহিষের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত

বাড়িতে ছোট শিশুদের খাওয়ানোর সময় অনেক অভিভাবক তাদের মনোযোগ ধরে রাখতে টেলিভিশন বা মোবাইলে ভিডিও চালিয়ে দেন। তবে দুধ দোয়ানোর আগে একটি মহিষকেও টিভি দেখাতে হবে— এমন অদ্ভুত দাবি ঘিরে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, টেলিভিশন বা মোবাইলে রিল না চালালে ওই মহিষ এক ফোঁটা দুধও দেয় না।

আরও পড়ুন

ভিডিওতে দেখা যায়, এক যুবক একটি গৃহবধূর কাছে জানতে চান কেন তার মহিষ দুধ দিচ্ছে না। জবাবে ওই গৃহবধূ জানান, টিভি চালানো না হলে মহিষটি দুধ দিতে চায় না। এমন উত্তর শুনে বিস্মিত হয়ে যান ওই যুবক।

পরে গৃহবধূ ঘরের টেলিভিশন চালু করেন। টিভির পর্দা ও শব্দের দিকে মহিষটির মনোযোগ যেতেই সেটি শান্তভাবে দাঁড়িয়ে পড়ে এবং দুধ দোয়ানো শুরু হয়। পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে, সে সম্পর্কেও ভিডিওতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ হাসিনাকে পুশইন করার অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শেখ হাসিনাকে পুশইন করার অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
সাদিক কায়েম লিখেন, রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন।
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নামক দল ক্যানসার আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
যুবদল নেতা নয়ন / ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের ডাকা 'লক ডাউন' সফল হতে দেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলেন, ‘বাড়াবাড়ি করবেন না।’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
আরও পড়ুন
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!