ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ভারতে গিয়ে খেলতেই হবে এমন কিছু বলেনি আইসিসি: বুলবুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে অবশ্যই ভারতে গিয়ে খেলতে হবে এমন কোনো নির্দেশনা আইসিসি দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনটি সত্য নয়।

বুধবার দেশের একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বিসিবি সভাপতি জানান, আইসিসি কখনোই বলেনি যে বাংলাদেশকে ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে। আমাদের সঙ্গে আইসিসির একাধিক কর্মকর্তার নিয়মিত যোগাযোগ হচ্ছে।

মঙ্গলবার মধ্যরাতে ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে তাদের ভারতেই গিয়ে খেলতে হবে, অন্যথায় পয়েন্ট কর্তনের মুখে পড়তে হবে। এই খবরে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

তবে এসব গুজব উড়িয়ে দিয়ে বুলবুল বলেন, আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কেন ভারতে যেতে চাচ্ছি না। আমরা ই-মেইলের মাধ্যমে জানিয়েছি, আমাদের নিরাপত্তাজনিত উদ্বেগ আছে। সেই কারণেই আমরা ভারতে খেলতে যেতে অনিচ্ছুক।

বিসিবি সভাপতি আরও জানান, আইসিসি সম্প্রতি আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বিস্তারিতভাবে জানতে চেয়েছে কী ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং কেন বিসিবি মনে করছে যে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন। এসব বিষয় লিখিত আকারে আইসিসির কাছে ব্যাখ্যা করা হবে।

আরও পড়ুন

তিনি বলেন, এই ব্যাখ্যা পাওয়ার পরই আইসিসি সিদ্ধান্ত নেবে। কিন্তু এর আগেই বলা হচ্ছে বাংলাদেশকে ভারতে খেলতেই হবে, না হলে বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।

সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও আইসিসির সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ না করেও বুলবুল জোর দিয়ে বলেন, আইসিসির অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যার কোনো ভিত্তি নেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪০ বছর বয়সেও অদম্য ভোজিনিয়া, চিলির লিগ চ্যাম্পিয়ন কোলো কোলো
বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলকিপার ভোজিনিয়া। ৪০ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্সে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি।
৪০ বছর বয়সেও অদম্য ভোজিনিয়া, চিলির লিগ চ্যাম্পিয়ন কোলো কোলো
জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ কে?
আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে না দেখা গেলেও জানুয়ারিতে আবারও নিজ দেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে।
জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ কে?
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলার মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ঢাকায় পৌঁছেছেন হামজা, ফারহান আসছেন সন্ধ্যায়
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
ঢাকায় পৌঁছেছেন হামজা, ফারহান আসছেন সন্ধ্যায়
আরও পড়ুন
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
এবার ক্রিকেটেও দেওয়া হবে ব্যালন ডি’অর, কবে থেকে শুরু
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ