ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদের মোবাইল ফোন জব্দ, ঘটনা কী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ।। ছবি: সংগৃহীত

দেশের সব ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে স্বচ্ছতা বজায় রাখতে দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নীতির আওতায় ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতিক ফাহাদের মোবাইল ফোন জব্দ করেছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট।

শুক্রবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দেশের বেসরকারি একটি গণমাধ্যম। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, এই ঘটনায় আতিক ফাহাদ ব্যক্তিগতভাবে হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন।

একই সঙ্গে বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি পুরোপুরি ইন্টিগ্রিটি ইউনিটের অধীন একটি স্বতন্ত্র প্রক্রিয়া। এ কারণে বোর্ডের অন্য বিভাগ বা কর্মকর্তাদের এতে হস্তক্ষেপের সুযোগ নেই।

আরও পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করতে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালের নেতৃত্বে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট কাজ করছে। তার তত্ত্বাবধানেই বর্তমানে তদন্ত ও পর্যবেক্ষণ কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে।

এদিকে বিপিএল ২০২৫ ও ২০২৬ আসর সামনে রেখে ঢাকা ক্যাপিটালসের সিইও হিসেবে আতিক ফাহাদের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিটি বেশ কিছু কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছে। তবে সাম্প্রতিক এই ঘটনার পর দলের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ কার্যক্রমে এর কোনো প্রভাব পড়বে কি না তা নিয়ে এখন ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
ভারতে পাচারের সময় বাংলাদেশি মুদ্রা জব্দ