ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা আয়ারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা আয়ারল্যান্ডের। ছবি: সংগৃহীত

আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিং।

গত বছর নভেম্বরে বাংলাদেশ সফরে যাওয়া স্কোয়াডের প্রায় সবাইকে রেখে এই দল গঠন করা হয়েছে; বাদ পড়েছেন কেবল জর্ডান নিল। আর হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার রস অ্যাডায়ার।

আরও পড়ুন

বাংলাদেশ সফরের দলে চোটের কারণে তিনি ছিলেন না, তার জায়গায় সুযোগ পেয়েছিলেন জর্ডান নিল। এবার পুরোপুরি ফিট হয়ে আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন রস অ্যাডেয়ার।

গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৪ ফেব্রুয়ারি ওমান এবং ১৭ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা। প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, আর শেষ ম্যাচটি হবে পাল্লেকেলেতে।

আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্র