ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আইসিসির চিঠি পাওয়া নিয়ে যা জানালেন আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

আইসিসির চিঠি নিয়ে কী অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক আসিফ আকবর জানালেন এখনও তারা আইসিসি থেকে কোনো চিঠি পাননি। বিশ্বকাপ ভেন্যু সংক্রান্ত উত্তেজনা তুঙ্গে, যেখানে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলবে না বলেও খবর উঠেছিল। তবে আসিফ আকবর বললেন, এই বিষয়ে বোর্ডের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য বা চিঠি নেই।

তিনি বলেন, আমি সম্প্রতি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম, কোনো খবর আছে কি না। তবে আমাদের কাছে এখনো কোনো অফিসিয়াল নোটিস বা চিঠি আসেনি আইসিসি থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতের মাটিতেই হতে পারে বাংলাদেশের ভেন্যু, কিন্তু আসিফ জানান, ভারতীয় মিডিয়া তাদের মতো বলুক, আমরা চাই সঠিক ও প্রপার খবর জানাই। আইসিসি কী বলছে সেটা অবশ্যই জানাবো।

বিসিবির পক্ষ থেকে তিনি আরও বলেন, আমাদের দেশে একটি প্রবণতা আছে, যেখানে অস্থিরতা ছড়ায়, তারপর ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আমরা হঠাৎ করে কিছু বলতে চাই না। বোর্ড থেকে সিগন্যাল এলে অথেনটিক তথ্য আপনাদের জানাবো।

আরও পড়ুন

তিনি স্পষ্ট করলেন, আমরা এখনো আইসিসির চিঠির অপেক্ষায় আছি। যে কোনো আলোচনা বা খবর আসলে বোর্ডের পক্ষ থেকে যাচাই-বাছাই না হওয়া পর্যন্ত তা নিশ্চিত বলে বলা যাবে না।

সুতরাং, বিশ্বকাপ ভেন্যু নিয়ে আলোচনার বৃত্ত এখনও পুরোপুরি স্পষ্ট নয়, আর বিসিবি আইসিসির আনুষ্ঠানিক চিঠি পাওয়ার অপেক্ষায় আছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি