ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে পর্দার আড়ালে নাটকীয় ও উত্তপ্ত পরিস্থিতির তথ্য সামনে এনেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের দাবি জানালে বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে টানা তিন সপ্তাহ ধরে আলোচনা চলে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বিসিবি তাদের অবস্থানে অনড় থাকলেও আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। একপর্যায়ে আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি সম্মতি না দেওয়ায় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। স্কটল্যান্ড বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে ছিল।

ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়, এ প্রক্রিয়ার সময় আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জগ গুপ্ত নিয়মিতভাবে বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে একটি ভিডিও কনফারেন্স বৈঠকে পরিস্থিতি বিশেষভাবে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির নিরাপত্তা মূল্যায়ন ও যুক্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন এবং আইসিসির অবস্থান মেনে নিতে অনিচ্ছার কথা স্পষ্টভাবে জানান।

বাংলাদেশের নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা ও মুম্বাইয়ে চারটি ম্যাচ খেলার কথা ছিল। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। এখন সেই গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড।

এদিকে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়ে আইসিসি এক বিবৃতিতে জানায়, বিসিবির উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ নিয়ে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে। ওই মূল্যায়নে ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের দল, কর্মকর্তা ও সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি।

আরও পড়ুন

আইসিসি আরও জানায়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করলে প্রতিযোগিতার নিরপেক্ষতা ও কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণেই প্রকাশিত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পর্দার আড়ালের উত্তপ্ত বৈঠকের তথ্য প্রকাশ পাওয়ায় আইসিসি ও বিসিবির মধ্যকার দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত