ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এবার ম্যাচ ‘বয়কট’ করছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ক্রীড়াঙ্গনে কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বয়কট ইস্যু। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের পর ভারত ম্যাচ না খেলার কথা জানিয়েছে পাকিস্তান। এবার গুঞ্জন উঠেছে, আল নাসরের ম্যাচ বয়কট করতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্রিশ্চিয়ানো রোনালদো।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা। মূলত, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে ক্লাবের ট্রান্সফার কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণে আল রিয়াদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাতে পারেন রোনালদো।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে এই প্রতিপক্ষের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামবে আল নাসর। তবে এই ম্যাচে নাকি ‘সিআর সেভেনের’ অনুপস্থিত থাকার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন

আ বোলার প্রতিবেদনে বলা হয়েছে, দল বদলের মৌসুমে পিআইএফের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ রোনালদো। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর তুলনায় আল নাসরের পিছিয়ে পড়া তাকে হতাশ করেছে।

উদাহরণ হিসেবে আল হিলালের কথা বলা হচ্ছে, যারা করিম বেনজেমাকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি রয়েছে। এই পরিস্থিতিতে নিজের অসন্তোষ প্রকাশ করতেই আল নাসরের পরবর্তী ম্যাচে কার্যত ‘ধর্মঘটে’ যাওয়ার পরিকল্পনা করছেন সাবেক রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

রোনালদোর অসন্তোষের আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে আল নাসরের অভ্যন্তরীণ পরিবর্তন। গত মাসে বোর্ড মিটিংয়ের পর আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হোসে সেমেদোর ক্ষমতা খর্ব করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে প্রধান কোচ জর্জে জেসুস এখন পর্যন্ত স্কোয়াডে যোগ করতে পেরেছেন কেবল তরুণ মিডফিল্ডার হায়দার আবদুলকরিমকে। সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন, ট্রান্সফার কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠার পর ক্লাবের আর্থিক অবস্থা ভালো নেই।

জেসুস বলেন, আমি শীতকালীন ট্রান্সফার উইন্ডো নিয়ে কথা বলেছি। বিদেশি খেলোয়াড় নেওয়ার মতো কোনো সুযোগ আমাদের নেই। আল নাসরের আর্থিক পরিস্থিতিও ভালো নয়, যা নতুন খেলোয়াড় আনার অনুমতি দেয় না। আশা করছি এক বা দুইজন, বড়জোর তিনজন খেলোয়াড় যোগ দিতে পারে।

গত জুনে আল নাসরের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করেন রোনালদো। ফলে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত তিনি সৌদি ক্লাবটির সঙ্গেই থাকার কথা। ওল্ড ট্র্যাফোর্ড থেকে তিক্ত বিদায়ের আল নাসরের হয়ে নিয়মিতই গোল করে যাচ্ছেন রোনালদো। তবে সেই গোলের বন্যা সত্ত্বেও ক্লাবটিকে এখনও তাদের কাঙ্ক্ষিত দশম লিগ শিরোপা এনে দিতে পারেননি তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
পর্তুগাল দল থেকে নিষেধাজ্ঞার মুখে রোনালদো
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো