বিসিবি থেকে পদত্যাগের পর মুখ খুললেন আমজাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০:২৭ এএম


বিসিবি থেকে পদত্যাগের পর মুখ খুললেন আমজাদ
ছবি: সংগৃহীত

ঈদের ছুটির মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডটির পরিচালক পদ থেকে পদত্যাগ করার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আমজাদ হোসেন।

বিজ্ঞাপন

গত বছরের অক্টোবর থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ। তবে হঠাৎ করেই তাকে ওই পদ থেকে সরিয়ে দিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবুকে। এর পরপরই সোমবার বিসিবির পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

বিসিবি সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেও, গণমাধ্যমের সামনে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আমজাদ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, কারণটি পুরোই ব্যক্তিগত। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পরিষদ চাইলে যে কোনো স্থায়ী কমিটি পুনর্গঠন বা পুনর্বিন্যাস করতে পারে। বোর্ড হয়তো মনে করেছে, আমার সেবার আর প্রয়োজন নেই। এরপরই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

মিডিয়া কমিটি থেকে বাদ পড়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি। তার ভাষ্য, আমাকে বলা হয়নি ঠিক কী কারণে সরানো হয়েছে। এটা বোর্ডের সিদ্ধান্ত আমি সেটার প্রতি সম্মান জানাই।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বিসিবির পাঠানো একটি চিঠি নিয়েও মন্তব্য করেন আমজাদ। তিনি জানান, গত ১০ দিন তিনি পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এবং ওমরাহ পালনে ব্যস্ত ছিলেন। আমি ওই সময় দেশে ছিলাম না, কোনো যোগাযোগও করিনি। তাই ওই চিঠি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না, বলেন তিনি।

আরও পড়ুন

বিসিবির সাম্প্রতিক এই পরিবর্তন ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission