ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে তৈরি হচ্ছে ২৫ হাজার আসনের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক সকার স্টেডিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম
কুইন্সে নির্মিতব্য ২৫ হাজার আসনের ‘ইতিহাদ পার্ক’ স্টেডিয়ামের নকশা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্সে তৈরি হতে যাচ্ছে শহরটির প্রথম নিজস্ব পেশাদার সকার স্টেডিয়াম। নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাবের উদ্যোগে নির্মিতব্য এই আধুনিক স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ‘ইতিহাদ পার্ক’। ২০২৭ সালের মেজর লিগ সকার মৌসুমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ২৫ হাজার আসনের এই স্টেডিয়াম।

শুধু নিউইয়র্ক নয়, মেজর লিগ সকারের ইতিহাসেও এটি হতে যাচ্ছে প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব সকার স্টেডিয়াম। ২০২৮ সাল থেকে জাতীয় নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল ‘গথাম এফসি’-ও নিজেদের ঘরের মাঠ হিসেবে এই স্টেডিয়াম ব্যবহার করবে।

দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ফুটবলপ্রেমীরা নিজেদের একটি স্টেডিয়ামের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কুইন্সে নির্মিত হচ্ছে এই স্টেডিয়াম। ফুটবলকে কেন্দ্র করেই এর নকশা করা হয়েছে।

স্টেডিয়ামের প্রধান প্রবেশপথে থাকবে সাত তলা উঁচু ‘দ্য কিউব’ নামের বিশেষ একটি কাঠামো। ম্যাচের দিন দর্শকদের জন্য এটি স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

প্রধান প্রবেশপথের বাইরে প্রায় ৪০ হাজার বর্গফুটের একটি উন্মুক্ত জায়গাও রাখা হয়েছে। সেখানে সারা বছর স্থানীয় বাসিন্দাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন করা হবে।

দর্শকদের খাবারের অভিজ্ঞতার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্টেডিয়ামে থাকবে বড় ‘ফাইভ বরো ফুড হল’। সেখানে নিউইয়র্কের পাঁচটি প্রশাসনিক অঞ্চল থেকে আসা ছোট ব্যবসায়ী ও স্থানীয় বিক্রেতাদের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে।

ফুটবলপ্রেমীদের জন্যও থাকছে নানা বিশেষ ব্যবস্থা। কট্টর সমর্থকদের জন্য রাখা হচ্ছে ‘দ্য নর্থ এন্ড সাপোর্টারস সেকশন’। এছাড়া ‘দ্য টানেল ক্লাব’-এর মাধ্যমে দর্শকরা মাঠে প্রবেশের সময় খেলোয়াড়দের কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

বিলাসবহুল দর্শকদের জন্য থাকছে ‘দ্য স্কাইলাইন লফটস’ ও ‘ইস্ট সাইডলাইন ক্লাব’-এর মতো বিশেষ সুবিধা।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, কুইন্সের এই স্টেডিয়াম শুধু ফুটবল ম্যাচ আয়োজনের জায়গা হবে না। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন আয়োজনের পাশাপাশি ফুটবলপ্রেমী ও দর্শনার্থীদের জন্যও এটি নিউইয়র্ক শহরের অন্যতম বড় ক্রীড়া আকর্ষণ হয়ে উঠবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলাম।
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি।
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয় আরোহী নিয়ে একটি চিকিৎসাবাহী বিমান নিখোঁজ হয়েছে।
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম
নিউইয়র্ক পুলিশ বিভাগে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ এস ইসলাম।
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম
অবসরের পর কম খরচে শান্তিতে থাকতে যুক্তরাষ্ট্রের সেরা ১০ অঙ্গরাজ্য
অবসরের পর সঞ্চয়ের অর্থ দীর্ঘদিন ধরে রাখতে চান অনেকেই। তাই কম আবাসন খরচ, তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় এবং করের সুবিধা রয়েছে—এমন অঙ্গরাজ্যে বসবাসের সিদ্ধান্ত নিতে পারেন অবসরপ্রাপ্তরা।
অবসরের পর কম খরচে শান্তিতে থাকতে যুক্তরাষ্ট্রের সেরা ১০ অঙ্গরাজ্য
আরও পড়ুন
কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডে তদন্ত নিয়ে ক্ষুব্ধ গভর্নর, ‘সত্যটা জানতে চাই’ 
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক