ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নারী ক্রিকেটারদের বিসিবি পরিচালক পদে দেখতে চান রুমানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম

সবঠিক থাকলে আগামী জুনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। যেখানে পরিচালক পদে নারী ক্রিকেটারদের প্রতিনিধিত্ব চান ক্রিকেটার রুমানা আহমেদ। তার মতে, এটি হবে দেশের নারী ক্রিকেটের জন্য এক যুগান্তকারী ও ইতিবাচক পদক্ষেপ।

শনিবার (২৫ এপ্রিল) ক্রিক-বাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাড-হক কমিটি বিসিবির অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনা করছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার পর আগামী জুনের মাঝামাঝি সময়ে বিসিবি নির্বাচনের তোড়জোড় চলছে।

আরও পড়ুন

এই প্রেক্ষাপটেই নারী ক্রিকেটারদের মধ্য থেকে পরিচালক নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। এ নিয়ে রুমানা বলেন, অনেকের মুখেই শুনছি যে পরিচালক পদে কোনো নারী ক্রিকেটারের আসা উচিত। আমাদের ভেতরেও এমন একটা চাওয়া আছে। কারণ নারী ক্রিকেটের খুঁটিনাটি সমস্যাগুলো কেবল একজন নারী ক্রিকেটারই ভালো বুঝতে পারবেন।

বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ২৫ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ১২ জন ক্লাব ক্যাটাগরি থেকে, ১০ জন জেলা ও বিভাগীয় পর্যায় থেকে, ২ জন এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) মনোনীত ও ১ জন ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও অন্যান্য সংস্থা) থেকে।

এখন পর্যন্ত এই ২৫ জন পরিচালকের মধ্যে কোনো নারী ক্রিকেটারের জন্য নির্দিষ্ট কোটা বা পদ নেই। রুমানা নিজেও স্বীকার করেছেন যে, বর্তমান কাঠামোতে পরিবর্তন আনা বেশ জটিল। বিশেষ করে গঠনতন্ত্র সংশোধন ছাড়া নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা প্রায় অসম্ভব।

পুরুষ ক্রিকেটে সাবেক তারকা ক্রিকেটারদের বোর্ডে আসা বা গুরুত্বপূর্ণ পদে বসার রেওয়াজ থাকলেও নারী ক্রিকেটে তা এখনো অধরা।

রুমানা বলেন, ছেলেরা যেহেতু তাদের পক্ষ থেকে বোর্ডে আসার বা কাজ করার সুযোগ পাচ্ছেন, মেয়েদের ক্ষেত্রেও তেমনটা হওয়া উচিত। তবে বাংলাদেশে নিজেরা গিয়ে চেয়ে খুব একটা কাজ হয় না; বোর্ড থেকে যদি কোনো প্রস্তাব আসে তবে সেটি বেশি কার্যকর হয়।

অ্যাড-হক কমিটি বর্তমানে আইনি দলের পরামর্শের অপেক্ষায় রয়েছে। আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে এবং গঠনতন্ত্রে কোনো বড় রদবদল আসবে কিনা, তার ওপরই নির্ভর করছে রুমানাদের এই স্বপ্ন পূরণ হবে কিনা।

বিসিবির ইতিহাসে নারী পরিচালক আসার বিষয়টি হবে একটি ঐতিহাসিক ঘটনা, তবে সেই ইতিহাস গড়ার পথে বড় বাধা এখন সময়ের স্বল্পতা ও আইনি প্রক্রিয়া। দেশের ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের পরবর্তী পদক্ষেপের দিকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি, মঞ্জুরুল আজীবন নিষিদ্ধ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি