বিসিবির মেডিকেল প্যানেলে নিয়োগ পেলেন ডা. বশির আহমেদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ১২:৫৭ পিএম


বিসিবির মেডিকেল প্যানেলে নিয়োগ পেলেন ডা. বশির আহমেদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলে সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. বশীর আহম্মেদ খান।

মঙ্গলবার (৫ মে) বিসিবির এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিসিবি সভাপতি তামিম ইকবাল খান স্বাক্ষরিত নিয়োগপত্রে উল্লেখ করা হয় যে, আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি যে, আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলের একজন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। বিসিবির মেডিকেল বিভাগের কার্যক্রমে আপনার অভিজ্ঞতা ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা সংক্রান্ত কাজগুলোতে আরও স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতেই অভিজ্ঞ এই চিকিৎসককে প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল খান চিঠিতে ডা. বশির আহমেদের সক্রিয় অংশগ্রহণ এবং বোর্ডের চিকিৎসা সেবার লক্ষ্যপূরণে মূল্যবান অবদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা সংক্রান্ত কার্যাবলীতে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে এই প্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ বলা হয় চিঠিতে।

এই নিয়োগের অনুলিপি অবগতির জন্য বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং স্পোর্টস ফিজিশিয়ানকেও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

গত বছরের মার্চ মাসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালে যোগ দেন ডা. বশীর আহম্মেদ খান। বর্তমানে তিনি নিন্সে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission