ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:০৪ পিএম
সংগীতশিল্পী সঞ্জয় দেব। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য গর্বের খবর। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব এবার যুক্ত হয়েছেন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে।

বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করে ফিফা। পরে সেই পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে অনুভূতি প্রকাশ করেন সঞ্জয়।

সঞ্জয় জানান, এটি তার দীর্ঘদিনের স্বপ্নপূরণ। তিনি বলেন, সান হোসেতে দুটি ভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার সময় তিনি এমন গান তৈরির স্বপ্ন দেখতেন, যা একদিন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটিতে স্থান পাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সঞ্জয় লেখেন, তিনি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছেন যে, তিনি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের একজন তালিকাভুক্ত শিল্পী। তার তৈরি একটি গান বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবের সাউন্ডট্র্যাকের অংশ হতে যাচ্ছে, যা তার জন্য বিশেষ অর্জন।

তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে তিনি আরও বলেন, এই অর্জন শুধু তার একার নয় বরং সেই সব শিশু-কিশোরের, যারা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বড় স্বপ্ন দেখতে সাহস করে।

ফিফা বিশ্বকাপের বিশেষ এই অ্যালবামে সঞ্জয়ের গান ‘সির সির’-এ তার সঙ্গে কণ্ঠ ও পারফরম্যান্সে থাকছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিম।

image

উল্লেখ্য, সঞ্জয়ের জন্ম বাংলাদেশের শ্রীমঙ্গলে হলেও তার শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানেই সংগীতজীবন গড়ে তোলেন। তার মা ও নানি সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। বহুসাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তার সংগীতচর্চাকে সমৃদ্ধ করেছে বলে জানিয়েছেন এই শিল্পী।

আরও পড়ুন

বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিল্পীর ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের অফিশিয়াল অ্যালবামে স্থান পাওয়া দেশের সংগীতাঙ্গনের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার, আলোচনায় ট্রাম্প পরিবারের সদস্য
বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
জানা গেল মেসির শেষ ম্যাচ কবে, কোথায়