নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো সিবিএফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ১১:১৯ এএম


নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো সিবিএফ
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ছবি: এএফপি

বিশ্বকাপ মিশন শুরুর আগে আগামীকাল মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে এই ম্যাচে খেলা হচ্ছে না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, কাফ মাসলের চোটের কারণে নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না। তিনি নিউ জার্সিতে দলের ট্রেনিং ক্যাম্পেই থেকে যাবেন এবং চিকিৎসা চালিয়ে যাবেন।

আরও পড়ুন

পুরো মৌসুমজুড়েই চোটের সঙ্গে লড়াই করেছেন ৩৪ বছর বয়সী নেইমার। তবু কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

বিশ্বকাপের আগে মিসরের বিপক্ষে ম্যাচটি ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি। তবে সেখানে দলের সবচেয়ে অভিজ্ঞ তারকাকে না পাওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে সেলেসাও শিবিরে।

নেইমারের চোট কতটা গুরুতর এবং তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission