ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:০২ পিএম

শেষ হচ্ছে অপেক্ষা, রাতে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। টুর্নামেন্ট মাঠে গড়ালেও এখনও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র। গ্রুপপর্বে তার ম্যাচ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আগামী ১৪ জুন মরক্কো ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করবে ব্রাজিল। তবে সেই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে না, তা অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো। এমনকি আগামী ২০ জুন হাইতি কিংবা ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার ফিরবেন কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে।

তবে পুরোপুরি ফিট নেইমারকে দলে পেতে আত্মবিশ্বাসী কোচ কার্লেো আনচেলত্তি। তার ভাষায়, ‘নেইমার ব্রাজিলিয়ান ফুটবলের একজন জীবন্ত কিংবদন্তি।’

২০২৫ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়া কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন যে নেইমার এখনো দলের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে সেলেসাওদের আক্রমণভাগের মূল দায়িত্ব এখন আর নেইমারের কাঁধে নেই।

আরও পড়ুন

বার্সেলোনার রাফিনহা এবং রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের মতো তরুণ তারকারাই এখন ব্রাজিলের আক্রমণভাগের মূল ভরসা। ফলে নেইমার যদি মাঠে ফেরেনও, তবে তাকে হয়তো মূল স্ট্রাইকারের চেয়ে একজন অভিজ্ঞ মেন্টর বা সুপার-সাব হিসেবেই বেশি দেখা যাবে।

উল্লেখ্য, গতকাল ছিল কার্লো আনচেলত্তির জন্মদিন। এদিন অনুশীলনে দলের সকল ফুটবলার তাকে অভিনন্দন জানালেও ছিলেন না নেইমার। জন্মদিনের উদযাপনে আনচেলত্তি যখন খেলোয়াড়দের পিঠ চাপড়ানি আর হাসিতে মাতোয়ারা, তখন সেখানে দেখা মেলেনি নেইমারের।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!