ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আইসিইউতে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:০০ পিএম
আইসিইউতে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ। ছবি: সংগৃহীত

ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নেপথ্যের নায়ক ছিলেন কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। বিশ্বকাপজয়ী সেই কোচ এখন কঠিন সময় পার করছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে আসা পেরেইরাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

২০২৩ সালে হজকিনস লিম্ফোমা ধরা পড়ে তার শরীরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রিও ডি জেনেইরোর সামারিতানো বারা হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় তাকে।

আরও পড়ুন

এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ লিখেছে, সামারিতানো বাররা হাসপাতাল জানাচ্ছে যে আইসিউতে ভর্তি পেরেইরা যন্ত্রের সহায়তায় শ্বাস নিচ্ছেন। রোগীর অবস্থা স্থিতিশীল। কবে সাধারণ কক্ষে স্থানান্তর করা হবে, সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

কোচের শারীরিক অবস্থা নিয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য জিনহো বলেছেন, কোচের অবস্থা ভালো নয়। ফুসফুসজনিত জটিলতা দেখা দিয়েছে এবং হাসপাতালে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তিনি স্থিতিশীল আছেন। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা শুধু পেরেইরার জন্য প্রার্থনা করতে পারি।

ব্রাজিলকে শুধু বিশ্বকাপই জেতাননি পেরেইরা, ২০০৪ কোপা ও ২০০৫ কনফেডারেশন কাপও জিতিয়েছেন। ৮৩ বছর বয়সী কোচের অধীনে ১৭৭ ম্যাচ খেলেছে ব্রাজিল। ১২৪ জয়ের বিপরীতে মাত্র ১৪ পরাজয় দেখেছে ব্রাজিল। বাকি ৩৯টি ড্র হয়েছে। নিজ দেশ ছাড়াও কুয়েত, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও