ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হাইতিকে যেদিন ৭–১ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো সেলেসাওদের জন্য এই ম্যাচটি ছন্দ ফিরে পাওয়ার বড় সুযোগ। আর এই ম্যাচের আবহেই ফুটবলপ্রেমীদের মনে বারবার ফিরে আসছে ২০১৬ সালের কোপা আমেরিকার সেই ঐতিহাসিক ও স্মরণীয় ম্যাচের স্মৃতি, যেদিন হাইতিকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছিল ব্রাজিল।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত শতবর্ষী কোপা আমেরিকার গ্রুপ পর্বের সেই ম্যাচে ক্যারিবীয় দলটির ওপর আক্ষরিক অর্থেই গোলবন্যা বইয়ে দিয়েছিল সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে ব্যস্ত রেখে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। আক্রমণভাগের দুর্দান্ত নৈপুণ্যে পুরো ম্যাচজুড়ে হাইতির ফুটবলারদের কোনো সুযোগই দেয়নি তৎকালীন দুঙ্গা বাহিনী।

সেদিনের ম্যাচে ব্রাজিলের হয়ে দূরন্ত এক হ্যাটট্রিক করে স্পটলাইট কেড়ে নিয়েছিলেন তারকা মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। ম্যাচের ১১, ২৯ এবং শেষ মুহূর্তে (৯২ মিনিট) গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। কৌতিনিয়োর হ্যাটট্রিক ছাড়াও ব্রাজিলের বড় জয়ে জোড়া গোল করে অবদান রাখেন রেনাতো অগুস্তো। এ ছাড়া বাকি দুটি গোল আসছিল আক্রমণভাগের তারকা গ্যাব্রিয়েল বারবোসা ও লুকাস লিমার পা থেকে।

আরও পড়ুন

ম্যাচের ৭০ মিনিটে হাইতির জেমস মার্সেলিন ব্রাজিলের জালে একটি সান্ত্বনাসূচক গোল করতে সক্ষম হন। ফলে ম্যাচটি শেষ হয় ৭-১ ব্যবধানে। ফুটবল ইতিহাসে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানির কাছে ঘরের মাঠে ৭-১ গোলে হারের যে ক্ষত ছিল, হাইতির বিপক্ষে এই বিশাল জয়টি ব্রাজিলিয়ান সমর্থকদের মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছিল। বিশ্বকাপের মঞ্চে আবারও সেই চেনা প্রতিপক্ষকে সামনে পেয়ে পুরোনো সেই বিধ্বংসী রূপেরই পুনরাবৃত্তি দেখতে উন্মুখ হয়ে আছেন ব্রাজিলের সমর্থকেরা।

যদিও হাইতির ফুটবল ইতিহাসে বিশ্বকাপের স্মৃতি বলতে রয়েছে কেবল ১৯৭৪ সালের আসর। এরপর দীর্ঘ অপেক্ষা শেষে এবার আবারও বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে ক্যারিবীয় দেশটি। বিপরীতে ব্রাজিল খেলছে নিজেদের ২৩তম বিশ্বকাপ। বিশ্বকাপ ইতিহাসে সব আসরে অংশগ্রহণ করা একমাত্র দল তারা এবং টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপার মালিকও সেলেসাওরা।

ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে ব্রাজিল ও হাইতির। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে ব্রাজিল। শুধু জয়ই নয়, প্রতিবারই হাইতির জালে গোলবন্যা বইয়ে দিয়েছে সেলেসাওরা। তিন ম্যাচে ব্রাজিল মোট ১৭টি গোল করেছে, বিপরীতে গোল হজম করতে হয়েছে মাত্র ১টি।

দুই দলের প্রথম দেখা হয়েছিল ১৯৭৪ সালে একটি প্রীতি ম্যাচে। সেবার ৪–০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর ২০০৪ সালে শান্তি মিশন উপলক্ষে আয়োজিত আরেক প্রীতি ম্যাচে হাইতিকে ৬–০ ব্যবধানে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে মার্কিন এই স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। তবে এ স্বত্ব কার্যকর হবে শুধু স্পেন ও অ্যান্ডোরায়।
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এবং বোলিংয়ে সাত ধাপ এগিয়েছেন তারা।
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা থেকে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকা পাওয়ার তথ্য প্রকাশের পর নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও