ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর ফুটবলার হাকিমি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:৫১ পিএম
আশরাফ হাকিমি।ছবি: সংগৃহীত

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কো জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও আশরাফ হাকিমিকে। ফ্রান্সের আপিল আদালত নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পথ আরও সুগম হয়েছে।

শুক্রবার (১৯ জুন) ফরাসি আপিল বিভাগ জানিয়েছে, হাকিমিকে বিচারের মুখোমুখি করার যে আদেশ নিম্ন আদালত দিয়েছিল, তার বিরুদ্ধে করা আপিল খারিজ করা হয়েছে। ফলে আগের সিদ্ধান্তই বহাল থাকছে।

মামলার সূত্র অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হওয়া ২৪ বছর বয়সী এক নারী অভিযোগ করেন, হাকিমি তাকে নিজের বাসায় আমন্ত্রণ জানান এবং সেখানে তার সম্মতি ছাড়া শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। অভিযোগের ভিত্তিতে ফরাসি কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।

পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিম্ন আদালত হাকিমির বিরুদ্ধে বিচার কার্যক্রম চালানোর নির্দেশ দেয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে তার আইনজীবী দল। শেষ পর্যন্ত আপিল আদালত সেই আবেদন নাকচ করে দিয়েছে।

অভিযোগের শুরু থেকেই হাকিমি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তার আইনজীবীরাও অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

বর্তমানে মরক্কোর হয়ে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন হাকিমি। আজ স্থানীয় সময় সন্ধ্যায় স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মরক্কো। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আদালতের এই সিদ্ধান্ত হাকিমির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

তবে বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইনগতভাবে হাকিমিকে দোষী সাব্যস্ত করা হয়নি। আদালতের চূড়ান্ত রায়ের ওপরই নির্ভর করবে তার ভবিষ্যৎ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আরও পড়ুন
জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর...
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড