ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্যারাগুয়ে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
ফ্রান্স ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে নকআউট লড়াই শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে চোটের কারণে দলের অন্যতম ভরসার মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি ছিটকে গেছেন।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস প্রথম জানায়, ম্যাচের আগের শেষ অনুশীলনে উরুতে চোট পান চুয়ামেনি। পরে একই তথ্য নিশ্চিত করে ক্রীড়া দৈনিক লেকিপ। ফলে প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারবেন না ফ্রান্সের এই সহ-অধিনায়ক।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের মাঝমাঠের অন্যতম স্তম্ভ ছিলেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। দলের চার ম্যাচের মধ্যে তিনটিতেই পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। সেনেগাল, নরওয়ে ও সুইডেনের বিপক্ষে জয় পাওয়া ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিয়াল মাদ্রিদের তারকা। শুধুমাত্র গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

চুয়ামেনির অনুপস্থিতিতে মাঝমাঠে সুযোগ পেতে পারেন মানু কোনে। গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষেও চুয়ামেনির বদলি হিসেবে খেলেছিলেন তিনি। এবারও আদ্রিয়েন র‌্যাবিওটের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে তার।

তবে এই একটি পরিবর্তন ছাড়া ফরাসি শুরুর একাদশে বড় কোনো রদবদলের সম্ভাবনা নেই। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানো দলটিকেই প্রায় অপরিবর্তিত রাখতে চান কোচ দিদিয়ের দেশম। বাঁ প্রান্তে লুকাস ডিগনি ও ব্রাডলি বারকোলা নিজেদের জায়গা ধরে রাখবেন বলেই ধারণা করা হচ্ছে।

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে টানা তিন জয় তুলে নেওয়ার পর শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে সহজেই হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা। আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স দেখানো দলটির জন্য চুয়ামেনির অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে এসেছে।

অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্স করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে প্যারাগুয়েও। ফলে দুই দলের লড়াইটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। চুয়ামেনিকে ছাড়াই এখন কোয়ার্টার ফাইনালে ওঠার চ্যালেঞ্জে মাঠে নামবে দিদিয়ের দেশমের শিষ্যরা।

আরও পড়ুন

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচটি রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। এই ম্যাচের বিজয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা
শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স