ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ে ম্যাচের আগে বড় সুখবর পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
নকআউট পর্বে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে অনুশীলন সেশনে হাসিমুখে দেখা গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে। ছবি: এএফপি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে বড় সুখবর দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, ডান পায়ের কাফ মাসলের (পায়ের ডিম্বাকৃতির পেশি) চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার। মাঠের লড়াইয়ে এখন পুরো ৯০ মিনিট খেলার মতো সম্পূর্ণ ফিট আছেন তিনি।

নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, বেশি সময় মাঠে থাকার তীব্র ইচ্ছা নেইমারের মধ্যে রয়েছে। বিষয়টিকে খুবই স্বাভাবিক বলেই মনে করেন তিনি। যেকোনো পেশাদার ফুটবলারের মধ্যেই এমন খেলার ইচ্ছা থাকে বলে জানান ব্রাজিল কোচ। নেইমার শুরুর একাদশে থেকে পুরো ম্যাচ খেলতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি স্পষ্ট করে বলেন, ‘সে পুরোপুরি সক্ষম।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘নেইমারের বিশাল অভিজ্ঞতা তাকে খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। প্রয়োজনের মুহূর্তে দল নিশ্চিতভাবেই তার ওপর ভরসা করবে।’ মাঠের বাইরের ভূমিকা নিয়েও নেইমারের ভূয়সী প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘দলের মধ্যে নেইমার একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণভাবে অনুশীলন করেছে সে। তার ফুটবল দক্ষতা আর পেশাদারত্বের কারণেই সে এখনো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার মাঠে নামার সুযোগ পেয়েছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে কেবল ১৪ মিনিট খেলেছিলেন তিনি। এত কম সময় খেলার পরও আনচেলত্তি নিশ্চিত করেছেন যে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পুরোপুরি চোটমুক্ত। দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে পুরো ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত আছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানের হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিড নিতে পারেনি বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রসঙ্গ উঠলেই সামনে আসে ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা।
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
ফুটবল মাঠে রেফারির দিকে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পারলাজাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। ওই হামলায় গুরুতর আহত সহকারী রেফারির অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হতে সময় লাগে প্রায় দুই মাস।
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
মেসি-রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের সুযোগ
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের হাতছানি। তাদের সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও।
মেসি-রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের সুযোগ
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা দীর্ঘদিনের। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ক্লাব ফুটবলে অসংখ্য রেকর্ড সব মিলিয়ে মেসির শূন্যস্থান পূরণ করা যে কারও জন্যই কঠিন। 
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
আরও পড়ুন
আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই