ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির চাপ কমাতে স্কালোনির নতুন পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম
লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশে তিনটি পরিবর্তনের পরিকল্পনা করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মূল লক্ষ্য, দলের অধিনায়ক লিওনেল মেসির ওপর থেকে বাড়তি দায়িত্ব কমিয়ে পুরো দলকে আরও কার্যকর করে তোলা।

মঙ্গলবারের(৭ জুলাই) ম্যাচকে সামনে রেখে কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে ম্যাচের সময় অনুযায়ী অনুশীলন করেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত হওয়া দলটির অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন স্কালোনি।

কোচ মনে করেন, বল হারানোর পর দ্রুত প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারলে দলের খেলার গতি বাড়বে এবং মেসির ওপর নির্ভরশীলতাও কমবে। সেই ভাবনা থেকেই একাদশে তিনটি পরিবর্তন আনছেন তিনি।

প্রথম পরিবর্তন আসছে রক্ষণভাগে। ফাকুন্দো মেদিনার পরিবর্তে ফিরছেন অভিজ্ঞ বাঁ-ব্যাক নিকোলাস তালিয়াফিকো। কেপ ভের্দের বিপক্ষে ম্যাচে মেদিনার পায়ে টান ধরায় তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাঝ মাঠে থিয়াগো আলমাদার জায়গায় খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পারেদেসকে নিয়ে রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের সমন্বয়ে গড়ে উঠবে পরিচিত মিডফিল্ড, যা কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে সফল হয়েছিল।

আক্রমণভাগেও পরিবর্তন আসছে। লাউতারো মার্তিনেজের জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। চোট কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড বল হারানোর পর দ্রুত প্রেসিংয়ে বেশি কার্যকর হওয়ায় তাকে শুরু থেকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।

মিশরের বিপক্ষে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে আরও ভারসাম্যপূর্ণ দল গড়তে চাইছেন স্কালোনি।

আরও পড়ুন

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: মার্তিনেজ,নাহুয়েল মলিনা, রোমেরো, লিসান্দ্রো, তালিয়াফিকো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার,লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই মহাতারকার পেনাল্টি মিসের রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
আরও পড়ুন
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক, বলছে মিশর
এক ঘণ্টা পেছানো হচ্ছে মিশরের ঘড়ির কাঁটা