ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হঠাৎ রক্তচাপ মাপার ছবি পোস্ট মার্টিনেজের, ঘটনা কী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম
হঠাৎ রক্তচাপ মাপার ছবি পোস্ট মার্টিনেজের। ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর ম্যাচের শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস এই জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ম্যাচ শেষে রক্তচাপ মাপার একটি যন্ত্রের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে মার্টিনেজ লিখেছেন, ‘শেষে সবারই তো এমন অবস্থা হয়, তাই না? এটাই আর্জেন্টিনা।’

মঙ্গলবার (৮ জুলাই) আটালান্টা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা। ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির পর মিসরের হয়ে ব্যবধান বাড়ান মোস্তাফা জিকো।

আরও পড়ুন

মাঝে পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হলে হতাশা বাড়ে আর্জেন্টিনার। তবে হাল ছাড়েনি তিনবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের আয়ু শেষের দিকে যেতে থাকলে বিশ্বকাপ থেকে বিদায়ের রাগিনী বাজছিল আর্জেন্টিনার ডাগআউটে।

গ্যালারিতে বিমর্ষ দর্শকরাও তখন আশা ছেড়ে দিয়ে কাকতালীয় কিছুর অপেক্ষায় ছিলেন। ঠিক সেই কাজটাই করে দেখিয়েছে আর্জেন্টিনা।

৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর ১৩ মিনিটে ৩ গোল করে মিসরকে স্তব্ধ করে দেয় লাতিন আমেরিকানরা। অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখেই কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার এই প্রত্যাবর্তনের নায়ক লিওনেল মেসি। ৭৯ মিনিটে এই ফরোয়ার্ডের দুর্দান্ত পাস থেকে ব্যবধান কমান ক্রিস্তিয়ান রোমেরো। ৪ মিনিটের মাথায় মেসি নিজেই গোলের খাতায় নাম লেখান। এরপর যোগ করা সময়ে হেড থেকে এনসো ফার্নান্দেজের ওই গোল।

হারতে হারতে শেষ মুহূর্তে জাদুকরী ফুটবলে জয় তুলে নেওয়ায় আবেগের অবতারণা হয় আর্জেন্টিনা দলে। শেষ বাঁশি বাজতেই কাঁদতে শুরু করেন মেসি। সতীর্থরা কাছে এসে অধিনায়ককে জড়িয়ে ধরেন। তাদের কেউ কেউ মেসির মতো কেঁদেছেন।

পরবর্তীতে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে উদযাপনে মাতেন সবাই। মেসিকে শূন্যে ছুড়ে চিৎকার করেন মার্তিনেস, রোমেরা, মলিনা, আলভারেজরা। এমন একটি জয়ের পর এই উদযাপন বাড়াবাড়ি নয় আর্জেন্টিনার জন্য।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি