ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলকে হারানোয় হাল্যান্ডকে জড়িয়ে ধরলেন নরওয়ের রাজকুমারী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম
ব্রাজিলকে হারানোয় হাল্যান্ডকে জড়িয়ে ধরলেন নরওয়ের রাজকুমারী। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। জোড়া গোল করে ঐতিহাসিক এই জয়ের অন্যতম নায়ক ছিলেন আর্লিং হাল্যান্ড।

তাই জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে হাল্যান্ডকে আলিঙ্গন করে অভিনন্দন জানান নরওয়ের রাজপরিবারের সদস্য প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা। তার সঙ্গে ছিলেন ছোট ভাই প্রিন্স স্ভেরে ম্যাগনুস।

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে তখন জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা নরওয়ের ফুটবলাররা। সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত ছিলেন শার্টবিহীন হাল্যান্ড।

রাজকুমারীকে দেখে তিনি এগিয়ে যান। দুজন একে অপরকে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা জানান এবং পরে করমর্দন করেন। মুহূর্তটি দ্রুতই ভক্তদের নজর কেড়ে নেয় এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, ২২ বছর বয়সি প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা নরওয়ের ক্রাউন প্রিন্স হাকোন ও ক্রাউন প্রিন্সেস মেটে-মারিতের জ্যেষ্ঠ কন্যা। বর্তমানে নরওয়ের সিংহাসনের উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জ হাতছাড়া
এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে হাংজু এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে জেতা ব্রোঞ্জ এবার হাতছাড়া হলো বাংলাদেশের।
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জ হাতছাড়া
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
সদ্য এশিয়ান গেমসের ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) ভারত-জাপান প্রদর্শনী ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে সোমবার সামনে আসে তার বিরুদ্ধে ওই অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী তরুণী রোববার বিপরাজের বাড়ির সামনে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। তবে বিপরাজ তখন জাপানে থাকায় তাদের দেখা হয়নি। পরে বিপরাজের বাবা ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলেন এবং এক সপ্তাহ পর আবার দেখা করার আশ্বাস দেন।  বিপরাজ ও ওই তরুণীর মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। দুজনই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গত বছরের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন বিপরাজ। তার দাবি, বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে হয়রানি করা হচ্ছিল। পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে, গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় বিপরাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ওই তরুণী। তার দাবি, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। পরে বিপরাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে বিপরাজ তাকে ধর্ষণ ও নির্যাতন করেন। এ ঘটনায় ১৬ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এদিকে, এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর পরিবর্তে সুযোগ পেয়েছেন বিপরাজ। উত্তরপ্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় এখনো আদালতে তা প্রমাণিত হয়নি। আরটিভি/এসকে
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
মাদ্রিদ ডার্বিতে হারের পর রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও। এবার সেই বিতর্কে নিজের অবস্থান জানিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকার মতে, ম্যাচে রেফারির ভুল ছিল। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর বেশি কথা বলতে চান না তিনি।
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে চোট পেয়েছেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা, চমক ৮ নতুন মুখ
আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার
এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি