ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হ্যাকারদের ঠেকাতে ফেসবুকের নতুন নিরাপত্তা ফিচার যেভাবে চালু করবেন 

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
ফেসবুকে মেটার নতুন ফিচার যেভাবে চালু করবেন । ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বড় একটি উদ্বেগের বিষয়। প্রায়ই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা লক হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন একটি সুবিধা চালু করেছে মেটা। এর মাধ্যমে নিজের মুখের ছবি যাচাই করে অ্যাকাউন্টের মালিকানা নিশ্চিত করা যায়, ফলে অননুমোদিত প্রবেশের ঝুঁকি অনেকটাই কমে।

বিশেষজ্ঞদের মতে, সন্দেহজনকভাবে কেউ অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে বা অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে এই নতুন সুবিধা ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে সহায়তা করে। এমনকি কেউ পাসওয়ার্ড জেনে গেলেও মুখের যাচাই ছাড়া সহজে অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হবে না।

যেভাবে চালু করবেন

এই সুবিধা চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে সেটিংস অপশনে যেতে হবে। এরপর অ্যাকাউন্টস সেন্টার থেকে পাসওয়ার্ড ও নিরাপত্তা বিভাগে গিয়ে মুখের ছবি যাচাই অপশন নির্বাচন করতে হবে।

আরও পড়ুন

এরপর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি যাচাইকরণ কোড পাঠানো হবে। কোডটি নির্ধারিত স্থানে দেওয়ার পর ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। এরপর পর্দায় দেখানো নির্দেশনা অনুযায়ী মাথা ডানে-বামে ঘোরানো বা ক্যামেরার দিকে তাকানোর মতো কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করলেই যাচাই শেষ হবে। সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতের নিরাপত্তার জন্য মুখের তথ্য সংরক্ষণ করা হবে।

শুধু এটিই যথেষ্ট নয়

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই সুবিধা চালু করলেও নিরাপত্তার জন্য আরও কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। অ্যাকাউন্টে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাশাপাশি দুই ধাপে পরিচয় নিশ্চিত করার সুবিধা চালু রাখা উচিত। অচেনা বা সন্দেহজনক কোনো সংযোগে প্রবেশ না করা, নিয়মিত কোথায় কোথায় অ্যাকাউন্ট চালু রয়েছে তা পরীক্ষা করা এবং মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা হালনাগাদ রাখাও গুরুত্বপূর্ণ।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই সুবিধা ব্যবহার করা এখন সময়ের দাবি। সামান্য কয়েকটি ধাপ অনুসরণ করলেই নিজের ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাকিং ও অননুমোদিত প্রবেশের ঝুঁকি থেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
আরও পড়ুন
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে: প্রধানমন্ত্রী
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
ফেসবুক-ইনস্টাগ্রাম ও টিকটকে নতুন যে নিষেধাজ্ঞা দিলো মেটা