ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মেসির সাথে খেলতেই ইন্টার মিয়ামি এসেছি: ক্যাসেমিরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
ক্যাসেমিরো। ছবি: সংগৃহীত

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। ক্লাবটির সহ-মালিক ও সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে নাম লেখান ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। তিনি ২০২৭ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন। পাশাপাশি, পারফরম্যান্স ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা দীর্ঘদিন বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার প্রথমবারের মতো লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলবেন তিনি।

ইন্টার মায়ামিতে ক্যাসেমিরো ‘ডেজিগনেটেড প্লেয়ার’ (ডিপি) হিসেবে নিবন্ধিত হচ্ছেন না। বর্তমানে ক্লাবটির তিনটি ডিপি স্লট দখলে রয়েছেন লিওনেল মেসি, রদ্রিগো দে পল এবং জার্মান বার্টারেমে।

তবে ক্যাসেমিরোর দলবদল ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। এমএলএস কর্তৃপক্ষ বর্তমানে ইন্টার মায়ামির বিরুদ্ধে ট্যাম্পারিং (নিয়মবহির্ভূত যোগাযোগ) অভিযোগের তদন্ত করছে। অভিযোগ রয়েছে, এলএ গ্যালাক্সির কাছে ক্যাসেমিরোর ‘ডিসকভারি রাইটস’ থাকা সত্ত্বেও ইন্টার মায়ামি সরাসরি খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করে। যদিও দুই ক্লাব ইতোমধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে, তবুও লিগ কর্তৃপক্ষ নিয়মভঙ্গের অভিযোগ খতিয়ে দেখছে।

আরও পড়ুন

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ক্যাসেমিরো বলেন, পরিবারসহ মায়ামি শহরের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। তবে সবচেয়ে বড় কারণ ছিল লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ। ইউরোপ ও সৌদি আরব থেকে আকর্ষণীয় প্রস্তাব ছিল, কিন্তু মেসির সঙ্গে একই দলে খেলার ইচ্ছাতেই আমি ইন্টার মায়ামিকে বেছে নিয়েছি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন ক্যাসেমিরো
ক্যাসেমিরোকে দলে নিতে আগ্রহী মেসির মায়ামি