ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির নতুন চমক ৩৫ বছর বয়সী ওয়েলবেক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:৩১ এএম
চেলসির নতুন চমক ৩৫ বছর বয়সী ওয়েলবেকভ। ছবি: সংগৃহীত

২০২২ সালে ব্লুকো দায়িত্ব নেওয়ার পর থেকে চেলসির দলবদল নীতি হয়ে উঠেছিল ২৫ বছরের নীচের খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া। তবে এবার চমক দিয়ে ৩৫ বছর বয়সী দানি ওয়েলবেকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে চেলসি।

নতুন চেলসি প্রধান কোচ জাবি আলোনসো প্রাক মৌসুমে বলেছেন, তার দলের আরও ‘ভারসাম্য’ প্রয়োজন। এই সপ্তাহের শুরুতে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ব্লুদের জয়ের ম্যাচে শুরুর একাদশে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের বয়স ছিল মাত্র ২৩ বছর।

আরও পড়ুন

ওয়েলবেক চুক্তির পর বলেছেন, চেলসি আগ্রহ দেখাচ্ছে, এটাই তো অনেক গর্ব করার মতো কিছু। চেলসির ইতিহাস জানি, এই ক্লাব ট্রফি জিততে চায় এবং প্রত্যেক মৌসুমে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে।

তিনি বলেন, এমন উত্তেজনাপূর্ণ সময়ে এই মানের ক্লাবে আসতে পেরে আমি সত্যি সম্মানিত। আগে থেকেই এখানকার কয়েকজন খেলোয়াড়কে আমি চিনি এবং কোচের সঙ্গেও দারুণ কথা হয়েছে। ইতোমধ্যে সংযোগ অনুভব করতে শুরু করেছি। আমার মধ্যে এখনো ক্ষুধা আছে এবং চেলসির প্রত্যেককে ও সমর্থকদের গর্বিত করতে এই ক্লাবের জন্য সবকিছু দিতে আমি প্রস্তুত।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকস বিক্রি, পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে আইনি লড়াই
ফুটবল মাঠে গোলের লড়াইয়ে প্রতিপক্ষকে নিয়মিত ঘায়েল করেন আর্লিং হালান্ড। তবে এবার মাঠের বাইরে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকস বিক্রি, পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে আইনি লড়াই
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগ ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ভিন্ন পরিসংখ্যানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন ফরাসি ফরোয়ার্ড।
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটা ইতালিয়ান ক্লাব এএস রোমাতেই করতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। রোমার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাবটিতে থেকেই অবসর নিতে পারলে সেটি হবে তার জন্য বিশেষ অর্জন।
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
আরও পড়ুন
চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল
এস্তেভাওকে পেতে ছক কষছে পিএসজি, কঠিন শর্ত চেলসির
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ?
অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ