ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যৌন নির্যাতনের দায়ে নিষিদ্ধ কোচ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম
ছবি: সংগৃহীত

যৌন নির্যাতনের দায়ে ফিফার নিষেধাজ্ঞায় থাকা গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কোচ জোনাথন বুকাবাকওয়া কারামুক্তির পরও তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছেন। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে।

‘মেসি’ নামে পরিচিত বুকাবাকওয়া আগে লিম্পোপো ও মালাবো অঞ্চলে যুব দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। যৌন নির্যাতনের ঘটনায় ফিফার তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২৩ সালে তাকে ২০ বছরের জন্য ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি তাকে এক লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানাও করা হয়। একই অপরাধে কঙ্গোর কর্তৃপক্ষও তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছিল। গত বছর কারাগার থেকে মুক্তি পান তিনি।

তবে মুক্তির পর আবারও কোচিংয়ে ফেরার অভিযোগ উঠেছে বুকাবাকওয়ার বিরুদ্ধে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর রাজধানী কিনশাসার লিমেতের এস্পেরান্তো ক্লাবে একদল তরুণ খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়ার বেশ কয়েকটি ভিডিও তারা দেখেছে।

স্থানীয় একাধিক সূত্রও জানিয়েছে, একটি স্কুলের মাঠে বিভিন্ন দলের খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দিতে দেখা যায় বুকাবাকওয়াকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘মেসি? তিনি এখনো প্রশিক্ষণ দিচ্ছেন। আপনি সহজেই তার দলের সঙ্গে তার দেখা করতে পারেন। তিনি নিজেকে লুকিয়ে রাখেন না।’

বিষয়টি জানতে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। তবে বুকাবাকওয়া নিজেই তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার কথা স্বীকার করেছেন।

ফিফার নিষেধাজ্ঞার বিষয়ে তিনি দাবি করেন, আমি ফিফার নিষেধাজ্ঞার বিষয়ে অবগত ছিলাম না। আমাকে কিছুই বলা হয়নি। তারা কখনো আমাকে প্রশ্ন করেনি বা কোনো কিছু পাঠায়নি।

এ বিষয়ে ফিফার সঙ্গে যোগাযোগ করা হলেও সংস্থাটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২৩ সালে বুকাবাকওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সময় ফিফা জানিয়েছিল, ফুটবলে সব ধরনের অপব্যবহারের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। যৌন নির্যাতন ও হয়রানির শিকার ব্যক্তিদের আরও সুরক্ষা দিতে সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের নিয়ন্ত্রক কাঠামোও নিয়মিত হালনাগাদ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আরও পড়ুন

ফিফার ২০ বছরের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় একজন কোচ কীভাবে আবারও তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন এ ঘটনায় সেই প্রশ্নই এখন সামনে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
মাদরাসা থেকে অসুস্থ হয়ে বাড়ি ফেরে শিশু, মাকে জানায় ‘আসল ঘটনা’