ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মাঠে দুবার লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম
জামাল মুসিয়ালা। ছবি: সংগৃহীত

মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই ম্যাচে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে উদ্বেগ ছড়িয়েছিলেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা। এবার নিজেই সেই ঘটনার কারণ জানিয়েছেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার।

মুসিয়ালা জানিয়েছেন, তার শরীরে স্নায়বিক কার্যকারিতাজনিত স্বল্পস্থায়ী একটি সমস্যা শনাক্ত হয়েছে। এর ফলে অল্প সময়ের জন্য স্বাভাবিক সচেতনতা ও প্রতিক্রিয়ায় ছেদ ঘটতে পারে। তবে সমস্যাটি চিকিৎসাযোগ্য এবং বর্তমানে তিনি ভালো আছেন বলেও আশ্বস্ত করেছেন সমর্থকদের।

মঙ্গলবার হাইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ মাটিতে পড়ে যান মুসিয়ালা। দুই দলের ফুটবলাররা দ্রুত তাকে ঘিরে ধরেন এবং চিকিৎসকেরা মাঠে ছুটে আসেন। কিছুক্ষণ পর উঠে দাঁড়াতে পারলেও আর ম্যাচে ফেরেননি তিনি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানান মুসিয়ালা।

তিনি লেখেন, সবার আগে বলতে চাই, আমি ভালো আছি। এরপর জানান, চিকিৎসকেরা তার মধ্যে স্বল্পস্থায়ী এবং সহজে চিকিৎসাযোগ্য ‘অ্যাবসেন্স’ শনাক্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক দুই ম্যাচে হঠাৎ মাঠে পড়ে যাওয়ার পেছনে এই সমস্যাই দায়ী।

এর আগে গত শনিবার আরবি লাইপজিগের বিপক্ষেও প্রীতি ম্যাচে একইভাবে মাঠে পড়ে গিয়েছিলেন মুসিয়ালা। চিকিৎসকেরা সেদিন মাঠেই তাকে পরীক্ষা করেন। কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার একই ধরনের ঘটনা ঘটায় তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।

তবে মুসিয়ালা জানিয়েছেন, বিষয়টি দেখতে উদ্বেগজনক মনে হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার স্বাস্থ্যের জন্য বাড়তি কোনো ঝুঁকি নেই বলেই চিকিৎসকেরা তাকে আশ্বস্ত করেছেন।

মুসিয়ালা বলেন, আমি সর্বোচ্চ মানের চিকিৎসা পাচ্ছি এবং খুবই আশাবাদী। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও জানিয়েছেন তিনি।

ফুটবল চালিয়ে যাওয়ার ব্যাপারেও ইতিবাচক বায়ার্ন তারকা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক জীবনযাপন ও খেলাধুলা চালিয়ে যাওয়া তার জন্য নিরাপদ এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ বলেও জানিয়েছেন তিনি। এ সময় বায়ার্ন মিউনিখ, পরিবার এবং চিকিৎসকদের পূর্ণ সমর্থন পাচ্ছেন বলেও উল্লেখ করেন মুসিয়ালা।

তবে নিজের চিকিৎসার বিস্তারিত তথ্য ব্যক্তিগত রাখতে চান জার্মান এই তারকা। সমর্থকদের উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়ে এ বিষয়ে তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধও করেছেন তিনি।

হাইডেনহাইম ম্যাচের পর বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল জানিয়েছিলেন, মুসিয়ালার পরিস্থিতি সম্পর্কে ক্লাব আগে থেকেই অবগত ছিল। তবে বিষয়টি প্রকাশ করার সিদ্ধান্ত খেলোয়াড়ের ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

দুই ম্যাচে পরপর ঘটে যাওয়া ঘটনায় যে উদ্বেগ তৈরি হয়েছিল, নিজের বক্তব্যে সেটি অনেকটাই দূর করার চেষ্টা করেছেন মুসিয়ালা। আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকেই ফুটবল চালিয়ে যেতে চান বায়ার্নের এই তারকা মিডফিল্ডার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
মেসির আইকনিক ১০ নম্বর জার্সি আপাতত অন্য কেউ পরবেন না বলে নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে বাদ রেখেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের এই দল তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (বুধবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের শারমিন আক্তারের। তবে বোলিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তারের।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত সপ্তাহে শেষ হওয়া নারী এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হারে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন শারমিন। এতে দশ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৫২৩। র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নিগার সুলতানা। ৫৯৭ রেটিং নিয়ে ২০তম স্থানে আছেন তিনি।  ব্যাটিং তালিকায় তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের সোবহানা মোস্তারির। ৪৮৪ রেটিং নিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন তিনি।  বোলারদের তালিকায় অবনতি হয়েছে মারুফার। পাকিস্তানের বিপক্ষে ৩ ওভার বল করে ২৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি। চার ধাপ পিছিয়ে ৬০২ রেটিং নিয়ে ২১তম স্থানে নেমে গেছেন মারুফা।  পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ৫৭০ রেটিং নিয়ে ২৯তম স্থানে উঠেছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।  এদিকে, নারী র‌্যাঙ্কিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন চরণী। অস্ট্রেলিয়ার মেগান শুটকে টপকে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডের মালিক এখন তিনি। ২০১৮ সালে ৮০৬ রেটিং নিয়ে রেকর্ড গড়েছিলেন শুট। আজ ৮১৭ রেটিং নিয়ে শুটকে টপকে বিশ্ব রেকর্ড গড়েন চরণী।  টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চরণী এবং অলরাউন্ডার তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষস্থান ধরে রেখেছেন। আরটিভি/এসআর
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
ওলিসের গোলের পর পাগলাটে উদযাপনের কারণ জানালেন জিদান
নেশনস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জয় এনে দিয়েছেন মাইকেল ওলিসে। তার এই জয়সূচক গোলের পর মাঠে বাইরে পাগলাটে উদযাপনে মাতেন কোচ জিনেদিন জিদান। ম্যাচ শেষে এই উদযাপনের কারণও ব্যাখ্যা করেছেন তিনি। গতকাল মাইকেল ওলিসের অসাধারণ নৈপুণ্যে ৮৮ মিনিটে ফ্রান্স ম্যাচ জয় পায়। আর ১১ নম্বর জার্সিধারী তারকা জালের দেখা পেতেই সাইডলাইনে রাখা একটি বলে জোরে লাথি মারেন জিদান।  সাধারণত মার্জিত ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত জিদানের এমন উদযাপন ছিল বেশ ব্যতিক্রমী। তার সেই উদযাপনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে এমন পাগলাটে উদযাপনের কারণ জানাতে গিয়ে হাসতে হাসতে জিদান জানান, চেরকির কাছ থেকে ওলিসে বল পাওয়ার পরই তার মনে হয়েছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। ওলিসে দৌড়ে বেলজিয়ামের গোলের দিকে এগিয়ে যাওয়ার সময়ই জিদান বুঝতে পেরেছিলেন, গোল হতে পারে।  নিজের প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ার পর তিনি শক্তিশালী শটে বল মেরে উদযাপন করেন, যা তার খেলোয়াড়ি জীবনে বল সামলানোর মার্জিত ধরনের সম্পূর্ণ বিপরীত দৃশ্য। জিদান বলেন, আসলে আমি কী করেছি, সেটাই জানি না (হাসি)। নিশ্চিতভাবে বলতে পারি, মাইকেল (ওলিসে) যখন বল পেল তখন থেকেই আমি তার খেলাটি অনুসরণ করছিলাম, কারণ আমার মনে হয়েছিল সে ড্রিবল করবে। আর সে অসাধারণ একটি কাজ করেছে। এরপর আমি বলটি দেখলাম, আর আমাকে শট নিতেই হলো। ব্যাপারটা কিছুটা হাস্যকর ছিল, কিন্তু এটা বিশেষ কিছু নয়। আমি তার সঙ্গে ছিলাম, তার সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমি তাকে ড্রিবল করতে দেখলাম এবং ভাবলাম ‘সে গোল করবে!’ যাই হোক, আমি পুরোপুরি তার সঙ্গেই ছিলাম (হাসি)। বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত খেলোয়াড় ওলিসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফ্রান্স কোচ। জাতীয় দলে বর্তমানে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের সঙ্গে আলোচনার কেন্দ্রে থাকা খেলোয়াড়দের একজন ওলিসে।  বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডারকে নিয়ে জিদান বলেন, সে খাঁটি প্রতিভা। সে এমন একজন খেলোয়াড়, যাকে আমি পছন্দ করি। সে যখন খেলে, তখন মানুষকে আনন্দ দিতে চায়। শুধু তা-ই নয়, ফুটবল সম্পর্কে তার দারুণ অনুভূতি আছে। সে আগে থেকেই খেলা বুঝতে পারে, কখন ঝুঁকি নিতে হবে আর কখন পিছু হটতে হবে, সেটাও জানে। তার পাশে থাকতে পেরে, তাকে এভাবে খেলতে দেখে আমি খুশি। প্রসঙ্গত, দিদিয়ের দেশমের উত্তরসূরি হয়ে জিদান তার প্রথম ম্যাচেও জয় পান। তুরস্কের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে ১-০ গোলে জেতে লে ব্লুরা। আগামী ২ অক্টোবর তারা ইতালির বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে। আরটিভি/এসআর
ওলিসের গোলের পর পাগলাটে উদযাপনের কারণ জানালেন জিদান
আরও পড়ুন
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
স্টুটগার্টের জালে গোল উৎসব করে বুন্ডেসলিগায় শুভসূচনা বায়ার্নের
জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হ্যারি কেন
মাঠে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত জামাল মুসিয়ালা