ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশের দুই পেসার হাসান ও এবাদত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট ক্লাবে প্রবেশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেন।ম্যাকাইতে শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সমান ৫টি করে উইকেট শিকার করলেই ক্যারিয়ারের ৫০ উইকেট পূর্ণ করবেন হাসান ও এবাদত।

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত হাসান ১৫ ম্যাচে এবং এবাদত ২৫ টেস্ট খেলে সমান ৪৫টি করে উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন হাসান। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হন তিনি। ম্যাচটি ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নিলেও, দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য ছিলেন এবাদত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
আরও পড়ুন
কাউন্টিতে ফিরেই ৪ উইকেট নিলেন হাসান মাহমুদ
অস্ট্রেলিয়া বধের রহস্য ফাঁস করলেন হাসান মাহমুদ
শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে হাসানের আঘাত
লোডশেডিংয়ে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎ মন্ত্রী