ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোটিয়া সফরেও আলো ছড়াবে টাইগাররা, বিশ্বাস ডি ভিলিয়ার্সের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম
বাংলাদেশ টেস্ট দল। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাজেভাবে হারলেও প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ দল। টাইগারদের সামনে এবার দক্ষিণ আফ্রিকা পরীক্ষা। কন্ডিশন কঠিন হলেও প্রোটিয়াদের বিপক্ষে শান্তবাহিনী লড়াই করবে বলে বিশ্বাস দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের।

একটি পডকাস্টে ডি ভিলিয়ার্স বলেন, আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে। এটি বিশ্বের সবচেয়ে কঠিন সফরগুলোর একটি, বিশেষ করে ব্যাটারদের জন্য।

দক্ষিণ আফ্রিকার উইকেটে বল শুধু বাতাসেই সুইং করে না, পিচে পড়ার পর সিম থেকেও নড়ে। এই দুই ধরনের মুভমেন্টের সঙ্গে অধিকাংশ ব্যাটার অভ্যস্ত না থাকায় পরিস্থিতি সামলানো কঠিন হয়ে ওঠে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক।

আরও পড়ুন

তিনি বলেন, বল পিচে পড়ার পরও সুইং ও সিম করে। খুব বেশি খেলোয়াড় এমন কন্ডিশনে অভ্যস্ত নয়। তাই এটি সামলানো সত্যিই কঠিন।

নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ব্যাটারদের জন্য কৌশলও জানিয়েছেন ডি ভিলিয়ার্স। তার মতে, এমন কন্ডিশনে শুধু উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা করলে সফল হওয়া কঠিন। বোলারদের পরিকল্পনা নষ্ট করতে ব্যাটারদের পাল্টা কৌশল নিতে হবে।

ডি ভিলিয়ার্স বলেন, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এমন পরিস্থিতি সামলাতে আমার কয়েকটি কৌশল ছিল। কখনও ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে যেতাম, কখনও স্টাম্প পুরোপুরি ঢেকে খেলতাম। আবার পরিস্থিতি বুঝে স্টাম্প উন্মুক্তও রাখতাম।

অস্ট্রেলিয়ার আগে নিউজিল্যান্ডের মাটিতেও টেস্ট জিতেছে বাংলাদেশ। যেসব দলের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলেছে, তাদের মধ্যে এখন কেবল ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই কোনো জয় নেই। ব্যাটাররা দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে এবার সেই অপেক্ষা ঘুচতে পারে বলে আশা ডি ভিলিয়ার্সের।

আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ নভেম্বর।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই মহাতারকার পেনাল্টি মিসের রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
আরও পড়ুন
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
বন বাঁচাতে পর্নো ভিডিও, অস্ট্রেলিয়ায় অভিনব উদ্যোগ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী