ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আসিয়ান কাপে বাফুফের প্রাথমিক স্কোয়াডে নেই হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম
হামজা চৌধুরী। ছবি: বাফুফে

ফিফা আসিয়ান কাপের জন্য আগামী বৃহস্পতিবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। থমাস ডুলির এই ক্যাম্পে ডাক পেয়েছেন ২৮ জন ফুটবলার। তবে সেই তালিকায় নেই হামজা চৌধুরীর নাম!

হামজা চৌধুরীর নাম না থাকা প্রসঙ্গে বাফুফের এক কর্মকর্তা বলেছেন, প্রবাসী ফুটবলার কাউকেই প্রাথমিক তালিকায় রাখা হয়নি। যাদের ডাকা হবে তারা তাদের সুযোগ মতো এসে যোগ দেবেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডাক পাওয়া খেলোয়াড়দের সকাল ১১টার মধ্যে গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে কোচ থমাস ডুলির কাছে রিপোর্ট করতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আরও পড়ুন

২৭ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত খেলোয়াড়দের ছাড় দিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অনুরোধ করেছে বাফুফে। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ।

ডাক পাওয়া ফুটবলাররা হলেন— মিতুল মারমা, আনিসুর রহমান জিকো, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুলাহ ওমর, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা-২, মোহাম্মদ রিদয়, শেখ মোরসালিন, কাজেম কিরমানি, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান মানিক, শাহরিয়ার ইমন, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে দুই দলকেই গুনতে হয়েছে জরিমানা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন উৎসবের আবহ, তখন ভিন্ন চিত্র অতিথি দল বেনিনের শিবিরে।
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
আরও পড়ুন
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ পড়লেন ৬ ফুটবলার
জাতীয় ফুটবল দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা