ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ইমরানের মুক্তির দাবিতে কান্নায় ভেঙে পড়লেন জাভেদ মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের সতীর্থ ইমরান খানের মুক্তির দাবিতে আবেগাপ্লুত হয়ে পড়েছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। ইমরানকে একজন ‘সৎ মানুষ’ উল্লেখ করে আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান এবং তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পাকিস্তানি সাংবাদিকদের প্ল্যাটফর্ম ‘ন্যারেটিভস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন ৬৯ বছর বয়সী মিয়াঁদাদ।

তিনি বলেন, কেউ আমাকে এটা বুঝিয়ে বলুন। সে কি পাকিস্তানকে খেয়ে ফেলবে? আমরা সবাই পাকিস্তানি। একসঙ্গে বসে বিষয়টি সমাধান করা উচিত। পরিস্থিতিকে অযথা দীর্ঘায়িত করা ঠিক নয়।

ইমরানের সঙ্গে খেলোয়াড়ি জীবনে কোনো শত্রুতা বা বিরোধ ছিল না বলেও জানান পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ইংল্যান্ডে একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলা এবং দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর স্মৃতিও তুলে ধরেন তিনি।

মিয়াঁদাদ বলেন, আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলেছি, সময় কাটিয়েছি এবং একে অপরকে খুব ভালোভাবে বুঝতাম। একসঙ্গে আমরা পাকিস্তানকে অনেক দূর এগিয়ে নিয়েছিলাম।

সাবেক সতীর্থের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মিয়াঁদাদ। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, আমার প্রার্থনা হলো, যা সঠিক, তা যেন প্রতিষ্ঠিত হয়। আপনারা আমার চোখে পানি এনে দিয়েছেন। আমি যা বলছি, হৃদয় থেকেই বলছি।

ইমরানের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার প্রতিশ্রুতিও দেন তিনি। মিয়াঁদাদের ভাষায়, আমি যদি কিছু করতে পারি, অবশ্যই করব। আমরা সবাই পাকিস্তানি। আমরা সবাই পাকিস্তানের পতাকা বহন করেছি। অন্য সব মতপার্থক্যের অবসান হওয়া উচিত।

ইমরান খানকে জাতীয় বীর হিসেবেও উল্লেখ করেন মিয়াঁদাদ। অতীতে ইমরানের রাজনৈতিক নেতৃত্ব ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালনা নিয়ে সমালোচনা করলেও এবার তার অবদান স্মরণ করার আহ্বান জানান তিনি।

‘যা ভুল, তা ভুলই। তবে অবশ্যই সে একজন জাতীয় বীর। আমি পাকিস্তান সরকারের কাছেও আবেদন জানাচ্ছি। আমরা অনেক সময় একসঙ্গে কাটিয়েছি এবং একসঙ্গে খেলেছি। আমি ইমরানকে খুব ভালোভাবে চিনি। সে একজন সৎ মানুষ, বলেন মিয়াঁদাদ।

ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। তার আশঙ্কা, ইমরানের কিছু হলে দেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

মিয়াঁদাদ বলেন, আল্লাহ না করুন, তার কিছু হলে কী ঘটবে দেশে, তা কি কল্পনা করতে পারেন? পুরো পাকিস্তান কাঁদবে।

ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদের ক্রিকেটীয় বন্ধুত্বের অন্যতম স্মরণীয় অধ্যায় ১৯৯২ বিশ্বকাপ। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে তৃতীয় উইকেটে দুজন মিলে ১৩৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন, যা পাকিস্তানের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখে।

আরও পড়ুন

১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বেই পাকিস্তান তাদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জেতে। ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন ইমরান খান। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
আবুধাবি টেস্টে ব্যাটিংয়ে ভালো করলেও বল হাতে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগাররা। বিপরীতে ব্যাট হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়ে আফগানিস্তানকে স্বস্তি এনে দিয়েছেন রহমত শাহ ও ইকরাম আলীখিল। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ২১১ রান তুলেছে  আফগানিস্তা। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে তারা। শনিবার (১০ অক্টোবর) আব্দুল মালিক ও হাশমতউল্লাহ শহীদিকে কয়েক বলের মধ্যে ফিরিয়ে খানিকটা আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে দিনের বাকিটা সময়ে বিশেষ কিছুই করতে পারেননি সফরকারীরা।  হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা খানিকটা চাপ তৈরি করলেও প্রত্যাশিতভাবে উইকেটের দেখা পাননি। অনেকটা হতাশার দিন কাটাতে হয়েছে বাংলাদেশকে। বিপরীতে বাংলাদেশের বোলারদের সামলে আফগানদের ভালো অবস্থানে রেখেছেন মালিক ও রহমত।  দুজনের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছে আফগানিস্তান। এখনো বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। এর আগের দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নাঈম শেখ ও তাইজুল ইসলাম। তবে ২০ বলে ৯ রান করে কট বিহাইন্ড হন তাইজুল। আর এবাদত ডাক হলে অলআউট হয় বাংলাদেশ। কিন্তু অপর প্রান্ত থেকে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলকে ৩৪৬ রানের পুঁজি এনে দেন নাঈম আরটিভি/এসআর
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকজান্ডার সেফেরিন
নিজের সিদ্ধান্ত বদলে চতুর্থ ও শেষবারের মতো উয়েফা (UEFA) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলেকজান্ডার সেফেরিন।  বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্লিনে অনুষ্ঠিত এক বৈঠকে ৫৮ বছর বয়সী এই স্লোভেনীয় ফুটবল কর্মকর্তা সদস্য অ্যাসোসিয়েশনের প্রধানদের নিজের মত বদলের কথা জানান।  ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটির ৫৫টি সদস্য দেশের অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে সেফেরিনকে সমর্থন জানিয়েছে। সাধারণত উয়েফার নিয়ম অনুযায়ী একজন সভাপতি সর্বোচ্চ তিন মেয়াদে (১২ বছর) দায়িত্ব পালন করতে পারেন। তবে ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে এ বিধানে পরিবর্তন আনে উয়েফা, যার একমাত্র বিরোধী ছিল ইংল্যান্ডের এফএ।  এর ফলে ২০২৭ সালের ২২ এপ্রিল কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় উয়েফার ৫১তম কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য সেফেরিনের নির্বাচিত হওয়ার পথ সুগম হলো। সিদ্ধান্তের বিষয়ে সেফেরিন বলেন, অ্যাসোসিয়েশনগুলোর আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, খেলাটিকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে উপযুক্ত করে রেখে যাওয়াই আমার লক্ষ্য। এদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে উয়েফা। ফিফার বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের বিরোধিতা করে ইউরোপীয় দেশগুলো স্পষ্ট জানিয়েছে, তারা বর্তমান ফিফা নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে। উয়েফার বিরোধিতা সত্ত্বেও আগামী মার্চে পুনরায় সভাপতি পদে লড়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন ইনফান্তিনো। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া ইনফান্তিনোও কার্যত চতুর্থ মেয়াদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন।  তবে ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ ব্ল্যাটারের পদত্যাগের পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালকে পূর্ণ মেয়াদ হিসেবে গণ্য করা হচ্ছে না। সেফেরিন অবশ্য জানিয়েছেন, তিনি নিজে ফিফা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আরটিভি/এসআর
আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকজান্ডার সেফেরিন
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস।
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। টুর্নামেন্ট যত এগিয়েছে, দলটির বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তার সংখ্যাও তত বেড়েছে। ফিফার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। খবর টিওয়াইসি স্পোর্টসের।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
নতুন জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটল। হাসান মাহমুদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে ৩০ রানেই প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
আরও পড়ুন
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো মানুষ
এবার গ্রেপ্তার হলেন ইমরান খানের বোন