ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা। ছবি: সংগৃহীত

ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই তারকা ফুটবলার। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, সান্দ্রো মাজ্জোলা শুধু নেরাজ্জুরিদের ইতিহাসেই নন, ফুটবলের ইতিহাসেও অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। তিনি ছিলেন ইন্টারের ইতিহাসের সমার্থক। ছেলেবেলায় ক্লাবে যোগ দেওয়ার পর আর কখনো তা ছেড়ে যাননি।

পেশাদার ক্যারিয়ারের পুরোটা সময়ই ইন্টারে কাটিয়েছেন মাজ্জোলা। ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে ইন্টারের হয়ে চারবার ইতালিয়ান লিগ শিরোপা জয়ের পাশাপাশি দুবার ইউরোপিয়ান কাপ জিতেছেন তিনি। ইন্টারকে ইউরোপের অন্যতম শক্তিশালী দলে পরিণত করার সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফরোয়ার্ডের।

জাতীয় দল ইতালির হয়েও ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ার। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী ইতালি দলের অন্যতম সদস্য ছিলেন মাজ্জোলা। এরপর ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপেও খেলেন তিনি। সেবার ফাইনালে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে ইতালি।

তবে মাজ্জোলার জীবন ও ফুটবল ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে এক গভীর পারিবারিক ট্র্যাজেডি। তার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা ছিলেন ইতালির জাতীয় দলের ফুটবলার এবং তৎকালীন তুরিনোর অধিনায়ক। ১৯৪৯ সালের সুপারগা বিমান দুর্ঘটনায় মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান সান্দ্রো। ওই দুর্ঘটনায় তুরিনোর পুরো দলসহ ৩১ জন নিহত হন।

ফুটবল মাঠে অসাধারণ সাফল্য এবং ব্যক্তিগত জীবনের সেই মর্মান্তিক অধ্যায় দুই মিলিয়ে সান্দ্রো মাজ্জোলা ইতালিয়ান ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় এক নাম হয়ে থাকবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
আরও পড়ুন
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ, রিয়াল-ইন্টার লড়াই কখন কোথায়
মার্টিনেজের জোড়া গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে নাপোলিকে হারাল ইন্টার মিলান
যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো