ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

অপরিচিত নাম্বার থেকে অপহরণের হুমকি পাচ্ছেন মিঠুন 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:২২ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি এবং ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুনকে অপরিচিত একাধিক নাম্বার থেকে গালাগালসহ অপহরণের মতো হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তার হুমকি পাওয়ার অডিও এবং বার্তা গণমাধ্যমের হাতে এসেছে।

সম্প্রতি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের অসম্মান করায় সব ধরনের খেলা বয়কটের পথে হেঁটেছেন ক্রিকেটাররা। তার পদত্যাগ দাবি করেছেন ক্রিকেটাররা। এতে নেতৃত্ব দিয়েছে কোয়াব। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা অবস্থানে অনড় থাকায় ম্যাচ দুটি স্থগিত হয়ে যায়।

ক্রিকেটাররা মাঠে ফেরার শর্ত হিসেবে নাজমুলের বোর্ড থেকে পদত্যাগ দাবি করেন। বোর্ড এক অনলাইন সভায় ওই পরিচালকের পদ বহাল রাখলেও বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে।

তবে কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রকাশ্যে বিসিবি পরিচালক নাজমুল ক্ষমা প্রার্থনা করলেই কেবল তারা মাঠে ফিরবেন। সঙ্গে নাজমুলকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে বোর্ডের।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  মঙ্গলবার (৩ নভেম্বর) ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ১৯ সদস্যের এই দলে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। বাংলাদেশ ‘এ’ দল :  নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব। আরটিভি/এসআর
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
আরও পড়ুন
অপহরণের ৯ দিন পার হলেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদোয়ান
স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, দুই নারী আটক
‘স্কুলে বোমা আছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর... 
চলন্ত সিএনজি থেকে হঠাৎ চিৎকার, এরপরই ঘটে ‘আসল ঘটনা’