ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
শ্রীলঙ্কা দল। ছবি: সংগৃহীত

চলতি মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। এই সফরকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

সাদা বলেরই এই দুই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। কয়েক মাস আগে সাদা বলের দুই ফরম্যাটে কুশল মেন্ডিসের সহকারী করা হয়েছিল কামিন্দু মেন্ডিসকে। এবার তাকে সরিয়ে আসালাঙ্কাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ দাসুন শানাকাও। ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বড় ভরসা থাকছেন পথুম নিসাঙ্কা। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা এই ওপেনারের সঙ্গে থাকছেন কামিল মিশারা। মিডল অর্ডারে কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে ও পাভান রত্নায়েকের ওপর থাকবে দায়িত্ব।

টি-টোয়েন্টি দলে লাহিরু উদারাকেও রাখা হয়েছে। অভিজ্ঞ শানাকার সঙ্গে অলরাউন্ডার হিসেবে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুনিথ ওয়েল্লালাগে। বোলিং আক্রমণে দুই ফরম্যাটেই থাকছেন মাহিশ থিকশানা, দুশমন্ত চামিরা ও এশান মালিঙ্গা। ওয়ানডে দলে যোগ হয়েছেন সচিন্দু কলম্বাগে, আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা।

টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন লাহিরু উদারা ও থারিন্দু রত্নায়েকে। পেস আক্রমণে নুয়ান থুশারা ও বিনুরা ফার্নান্দোকেও রাখা হয়েছে। ইংল্যান্ড সফরের এই সিরিজটি শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গুছিয়ে নেওয়ার কাজও চলছে।

১৫ সেপ্টেম্বর সাউদাম্পটনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। এরপর ১৭ সেপ্টেম্বর কার্ডিফ ও ১৯ সেপ্টেম্বর ম্যানচেস্টারে হবে বাকি দুই টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজ শুরু ২২ সেপ্টেম্বর ডারহামে; ২৪ সেপ্টেম্বর লিডস ও ২৭ সেপ্টেম্বর দ্য ওভালে হবে পরের দুই ম্যাচ।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রত্নায়েক, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকশানা, সচিন্দু কলম্বাগে, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, থারিন্দু রত্নায়েকে, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আবারও ঝড় তুলে ভারতীয় ওপেনার শেফালির বিশ্ব রেকর্ড
সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাট হাতে ঝড় তুললেন ভারতের ওপেনার শেফালি ভার্মা।
আবারও ঝড় তুলে ভারতীয় ওপেনার শেফালির বিশ্ব রেকর্ড
আরও পড়ুন
ইংল্যান্ড দল থেকে একসঙ্গে ছিটকে গেলেন পাঁচ ফুটবলার
ভারতকে হটিয়ে সিংহাসন দখল করল ইংল্যান্ড
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল